অনলাইন ডেস্ক 50
ওসমান হাদির হত্যাকারী ফয়সালসহ দু’জন ১৪ দিনের রিমান্ডে
অনলাইন ডেস্ক : ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যার মূল পরিকল্পনাকারী সন্দেহে দুই ব্যক্তিকে আটক করেছে কলকাতা পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ)। অভিযুক্ত দুজনকেই গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশ সীমান্ত লাগোয়া পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ এলাকা থেকে।
আটক হওয়া দুই ব্যক্তিকে রোববার (৮ মার্চ) বিধাননগর আদালতে হাজির করা হয়। পরে আদালত তাদের ১৪ দিনের জন্য পুলিশ রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই দুই অভিযুক্ত ব্যক্তি অবৈধভাবে সীমান্ত অতিক্রমে ভারতে আশ্রয় নিয়েছিলেন এবং বনগাঁয় আত্মগোপন করেছিলেন। সুযোগ বুঝে তারা ফের বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিলেন।
গ্রেপ্তারকৃত দুই বাংলাদেশী নাগরিক হলেন রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন। ৩৭ বছর বয়সী ফয়সাল করিম মাসুদের বাড়ি পটুয়াখালী এবং ৩৪ বছর বয়সী আলমগীর হোসেনের বাড়ি ঢাকায়।
এসটিএফ সূত্রে খবর, গ্রেফতারকৃত ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন দুজনেই হাদীকে হত্যার বিষয়টি স্বীকার করেছে। তারা উভয়ই মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে এবং গত কয়েক মাস ধরে বিভিন্ন এলাকায় অবস্থান করছিল। সবশেষে তাদের অবস্থান ছিল বনগাঁয়।
অভিযুক্তদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। রোববার তাদের স্থানীয় আদালতে তোলা হলে তাদের পুলিশ রিমান্ডে পাঠানো হয়। নিজেদের হেফাজতে নিয়ে ওই দুই অভিযুক্ত ব্যক্তিকে আরও জিজ্ঞাসাবাদ করতে চায় এসটিএফের তদন্তকারী কর্মকর্তারা।
উল্লেখ্য, ২০২৫ সালের ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত দুর্বৃত্তরা ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদিকে গুলি করে, এতে তিনি গুরুতর আহত হন। পরে ১৮ ডিসেম্বর রাত আনুমানিক সাড়ে ৯টায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
এই বিভাগের আরও খবর
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে রাশিয়ার সমর্থন চাইল বাংলাদেশ
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে রাশিয়ার সমর্থন চাইল বাংলাদেশ
দেশজুড়ে ২০ হাজার কিলোমিটার খাল খনন, ১৬ মার্চ উদ্বোধন
দেশজুড়ে ২০ হাজার কিলোমিটার খাল খনন, ১৬ মার্চ উদ্বোধন
বিরোধীদলের ওয়াকআউট নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
বিরোধীদলের ওয়াকআউট নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
হট্টগোলের মধ্যে রাষ্ট্রপতির ভাষণ, প্ল্যাকার্ড হাতে বিরোধী দলের ওয়াক আউট
হট্টগোলের মধ্যে রাষ্ট্রপতির ভাষণ, প্ল্যাকার্ড হাতে বিরোধী দলের ওয়াক আউট
দ্বিগুণ দামে আরও ৩ কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত
দ্বিগুণ দামে আরও ৩ কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজে বাধা না দেওয়ার খবরে স্বস্তি
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজে বাধা না দেওয়ার খবরে স্বস্তি
বিমানের মধ্যপ্রাচ্যের ৪ রুটের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা
বিমানের মধ্যপ্রাচ্যের ৪ রুটের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা
ওসমান হাদির হত্যাকারী ফয়সালসহ দু’জন ১৪ দিনের রিমান্ডে
ওসমান হাদির হত্যাকারী ফয়সালসহ দু’জন ১৪ দিনের রিমান্ডে
বাংলাদেশের উদ্দেশে এলএনজির প্রথম চালান জাহাজে তুলেছে কাতার
বাংলাদেশের উদ্দেশে এলএনজির প্রথম চালান জাহাজে তুলেছে কাতার
জ্বালানি তেল কেনার সীমা বেঁধে দিলো সরকার
জ্বালানি তেল কেনার সীমা বেঁধে দিলো সরকার
খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার
খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর