অনলাইন ডেস্ক 126
জাতীয় সাংবাদিক সংস্থা বড়লেখার জরুরী সভা অনুষ্ঠিত: তথ্য প্রযুক্তির অপব্যবহারের তীব্র নিন্দা ও প্রতিবাদ
তথ্য প্রযুক্তির অপব্যবহারের তীব্র নিন্দা ও প্রতিবাদ
প্রতিনিধি বড়লেখা, মৌলভীবাজার: জাতীয় সাংবাদিক সংস্থা মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা শাখার উদ্যোগ আজ বিকেলে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।
শাখা সভাপতি সাংবাদিক এম. এম আতিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাংলা টিভির বড়লেখা প্রতিনিধি রুয়েল কামালের সঞ্চালনায় সভায় শাখা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে এম. এম আতিকুর রহমান বলেন, তথ্য প্রযুক্তির উৎকর্ষ সাধনের এযুগে সম্প্রতি কিছু দিকভ্রান্ত দুষ্ট লোক সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার করে চলছে। তারা হীন উদ্দেশ্যে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার সম্মানিত ব্যক্তিবর্গের বিরুদ্ধে অশালীন ও কুরুচিপূর্ণ এবং বিতর্কিত মন্তব্য করে চলছে। যা অনাকাংখিত অনভিপ্রেত।
তিনি আরও বলেন সম্প্রতি জাতীয় সাংবাদিক সংস্থা বড়লেখার কার্য নির্বাহী সদস্য তরুণ সমাজ কর্মী আহমেদ জাকারিয়ার ছবি দিয়ে আশিক নামে ফেইক ফেসবুক একাউন্ট ব্যবহার করে কে বা কারা মিথ্যা উদ্দেশ্য প্রণোদিত কুরুচিপূর্ণ বিতর্কিত মন্তব্য ও ছবি দিয়ে সামাজিক অস্থিরতা তৈরির অপপ্রয়াস চালাচ্ছে। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার সাংগঠনিক সম্পাদক দৈনিক আজকের বসুন্ধরা ও পল্লী টিভির বড়লেখা প্রতিনিধি নজরুল ইসলাম, তাওহীদ আল মাহী প্রমুখ।
এব্যাপারে আহমেদ জাকারিয়া বড়লেখা থানায় একটি জিডি করেছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দুষ্কৃতকারীদের বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার আহবান জানাই।
দেশের খবর
এই বিভাগের আরও খবর
মঞ্জুষা দশ খন্ড বই সিরিজ ইটাউরী উচ্চ বিদ্যালয়ে দান
মঞ্জুষা দশ খন্ড বই সিরিজ ইটাউরী উচ্চ বিদ্যালয়ে দান
ইটাউরী উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার গৌরবময় অধ্যায়ের সমাপ্তি প্রধান শিক্ষক এনাম উদ্দিন অবসর, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব নিলেন ওয়াহিদুল হক এপলু
ইটাউরী উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার গৌরবময় অধ্যায়ের সমাপ্তি প্রধান শিক্ষক এনাম উদ...
বড়লেখার বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক আব্দুল আহাদের ইন্তেকাল
বড়লেখার বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক আব্দুল আহাদের ইন্তেকাল
সৈয়দ আবুল কাশেম স্মরণে শোকসভা অনুষ্ঠিত
সৈয়দ আবুল কাশেম স্মরণে শোকসভা অনুষ্ঠিত
ইটাউরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন গেইট উদ্বোধন
ইটাউরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন গেইট উদ্বোধন
শিক্ষা ও সমাজসেবায় অনন্য সাবেক চেয়ারম্যান প্রয়াত শামসুল ইসলামকে স্মরণ করলো বড়লেখাবাসী
শিক্ষা ও সমাজসেবায় অনন্য সাবেক চেয়ারম্যান প্রয়াত শামসুল ইসলামকে স্মরণ করলো বড়লেখ...
বিয়ানীবাজারে ছাত্রলীগের বৃক্ষ রোপণ কর্মসূচি
বিয়ানীবাজারে ছাত্রলীগের বৃক্ষ রোপণ কর্মসূচি
জাতীয় সাংবাদিক সংস্থা বড়লেখার জরুরী সভা অনুষ্ঠিত: তথ্য প্রযুক্তির অপব্যবহারের তীব্র নিন্দা ও প্রতিবাদ
জাতীয় সাংবাদিক সংস্থা বড়লেখার জরুরী সভা অনুষ্ঠিত: তথ্য প্রযুক্তির অপব্যবহারের ত...
বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে ৯ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল
বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে ৯ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল
আন্তর্জাতিক পুরষ্কারের জন্য মনোনীত হবিগঞ্জে'র জলবায়ু ও শিশু অধিকারকর্মী যুধিষ্ঠির
আন্তর্জাতিক পুরষ্কারের জন্য মনোনীত হবিগঞ্জে'র জলবায়ু ও শিশু অধিকারকর্মী যুধিষ্ঠ...
দৌলতপুরে সৈয়দ মেহেদী রাসেল ফাউন্ডেশন ও একমোর বাল্যবিয়ে বিরোধী সভা
দৌলতপুরে সৈয়দ মেহেদী রাসেল ফাউন্ডেশন ও একমোর বাল্যবিয়ে বিরোধী সভা
প্রধান শিক্ষক নুরুজ্জামানের পিতার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক
প্রধান শিক্ষক নুরুজ্জামানের পিতার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক