অনলাইন ডেস্ক 61
টম হল্যান্ড ও জেনডায়া বিয়ে করেছেন, বিস্ফোরক দাবি ল’ রোচের
বিনোদন ডেস্ক : হলিউদেড় জনপ্রিয় জুটির মধ্যে রয়েছে স্পাইডার-ম্যান তারকা জুটি টম হল্যান্ড ও জেনডায়া। এবার শোনা যাচ্ছে তারা নাকি ইতিমধ্যেই বিয়ে সেরে ফেলেছেন। এমন দাবি করেছেন জেনডায়ার ব্যক্তিগত স্টাইলিস্ট ল’ রোচ। ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে জানা যায় রোববার (১ মার্চ) ২০২৬ সালের অ্যাক্টর অ্যাওয়ার্ডসের লাল গালিচায় গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এই মন্তব্য করেন, যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।
টম হল্যান্ড ও জেনডায়ার বিয়ে নিয়ে গুঞ্জন বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল। তবে এবার সরাসরি ‘বিয়ে হয়ে গেছে’ বলায় নতুন করে শুরু হয়েছে আলোচনা। বিনোদনভিত্তিক গণমাধ্যম অ্যাক্সেস হলিউদের প্রতিবেদনে বলা হয়েছে, এক প্রতিবেদকের প্রশ্নের জবাবে ল’ রোচ মজা করে বলেন, “বিয়ে তো আগেই হয়ে গেছে। আপনারা মিস করেছেন।” প্রতিবেদক বিস্মিত হয়ে জানতে চাইলে তিনি হেসে বলেন, “হ্যাঁ, একদম সত্যি” যা আরও রহস্য আরও বাড়িয়েছে।
এর আগে ২০২৫ সালের গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে জেনডায়ার হাতে হীরার আংটি দেখে বাগদানের জোর গুঞ্জন শুরু হয়। পরদিনই বিনোদনমাধ্যম টিএমজেড তাদের বাগদানের খবর নিশ্চিত করে। পরে ২০২৫ সালের সেপ্টেম্বরে এক সাক্ষাৎকারে টম হল্যান্ড নিজেও বিষয়টি ইঙ্গিত করেন। একটি অনুষ্ঠানে এক প্রতিবেদক জেনডায়াকে তার ‘গার্লফ্রেন্ড’ বললে টম সংশোধন করে বলেন, “ফিয়ান্সে” অর্থাৎ বাগদত্তা। এ ঘটনার ভিডিও দ্রুত ভাইরাল হয়।
প্রসঙ্গত, এই জুটির প্রেমের শুরু ‘স্পাইডার-ম্যান: হোমিকোমিং’ সিনেমায় একসঙ্গে কাজ করার সময়। এরপর থেকে নানা অনুষ্ঠানে, ছুটির ভ্রমণে ও প্রকাশ্য উপস্থিতিতে তাদের একসঙ্গে দেখা গেছে। তবে ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই বেশ গোপনীয় থেকেছেন তারা।
এই বিভাগের আরও খবর
বাগদান সেরেছেন পূজা চেরি, সংসারের জন্য প্রয়োজনে ছাড়বেন অভিনয়
বাগদান সেরেছেন পূজা চেরি, সংসারের জন্য প্রয়োজনে ছাড়বেন অভিনয়
হরর সিনেমায় অভিষেক বচ্চন
হরর সিনেমায় অভিষেক বচ্চন
সড়কে প্রাণ হারালেন লেডি বাইকার, শোকে বাবার আত্মহত্যা
সড়কে প্রাণ হারালেন লেডি বাইকার, শোকে বাবার আত্মহত্যা
ক্যালিফোর্নিয়ায় গ্রেপ্তার পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স
ক্যালিফোর্নিয়ায় গ্রেপ্তার পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স
বিবাহোত্তর অনুষ্ঠানেও চমক দিলেন রাশমিকা-বিজয়
বিবাহোত্তর অনুষ্ঠানেও চমক দিলেন রাশমিকা-বিজয়
উত্তাল মধ্যপ্রাচ্য: দুবাইয়ে আটকে পড়েছেন যেসব তারকারা
উত্তাল মধ্যপ্রাচ্য: দুবাইয়ে আটকে পড়েছেন যেসব তারকারা
টম হল্যান্ড ও জেনডায়া বিয়ে করেছেন, বিস্ফোরক দাবি ল’ রোচের
টম হল্যান্ড ও জেনডায়া বিয়ে করেছেন, বিস্ফোরক দাবি ল’ রোচের
‘লাবণ্যের ছোঁয়াতে’ নিজেকে রাঙালেন পূজা চেরি
‘লাবণ্যের ছোঁয়াতে’ নিজেকে রাঙালেন পূজা চেরি
বিয়ের একগুচ্ছ ছবি প্রকাশ করে কী বললেন বিজয়-রাশমিকা
বিয়ের একগুচ্ছ ছবি প্রকাশ করে কী বললেন বিজয়-রাশমিকা
প্রথমবার সাউথ ফিল্মফেয়ার জিতলেন অমিতাভ বচ্চন
প্রথমবার সাউথ ফিল্মফেয়ার জিতলেন অমিতাভ বচ্চন
অবশেষে নিজেদের বিয়ের বার্তা দিলেন বিজয়-রাশমিকা
অবশেষে নিজেদের বিয়ের বার্তা দিলেন বিজয়-রাশমিকা
১৯ বছর পর ভারতে মঞ্চ মাতাবেন শাকিরা
১৯ বছর পর ভারতে মঞ্চ মাতাবেন শাকিরা