অনলাইন ডেস্ক 170
পাসপোর্টে ডলার এনডোর্সমেন্টে নতুন শর্ত
অনলাইন ডেস্ক : দেশের বাজারে বৈদেশিক মুদ্রা বা ডলারের সংকট চরম আকার ধারণ করেছে। এমন পরিস্থিতিতে পাসপোর্টে ডলার এনডোর্সমেন্টে নতুন শর্ত দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে গ্রাহকের ব্যয় করা ডলার অনলাইনে যাচাই করে পাসপোর্টে ডলার এনডোর্স করতে হবে।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
নতুন এই নির্দেশনায় বিদেশ ভ্রমণের আগে পাসপোর্টের পাতা ও অনলাইনের তথ্য যাচাই করার কথা বলা হয়েছে। কারণ, এক বছরে সর্বোচ্চ ১২ হাজার ডলার বিদেশে খরচ করার বৈধতা রয়েছে। কিন্তু নগদ ও কার্ডের মাধ্যমে নেওয়া ডলার খরচের পরিমাণ যেন আইনি সীমা অতিক্রম না করে এ জন্যই নতুন এই নির্দেশ দেওয়া হয়েছে।
Bangladesh Bankএ নিয়ে প্রজ্ঞাপনে বলা হয়েছে, পাসপোর্টের পাতায় পূর্ববর্তী এনডোর্সমেন্ট আবশ্যিকভাবে যাচাইয়ের পাশাপাশি ওই পাসপোর্টের বিপরীতে গ্রাহকের ব্যয় করা বৈদেশিক মুদ্রার পরিমাণ বাংলাদেশ ব্যাংকের অনলাইন টিএম ফর্ম মনিটরিং সিস্টেম (ওটিএফএমএস), ইন্টারন্যাশনাল কার্ড মনিটরিং সিস্টেম (আইসিএমএস) ও অনলাইন মানি চেঞ্জার মনিটরিং সিস্টেম (ওএমসিএমএস) এ যাচাই করে বৈদেশিক মুদ্রা এনডোর্স করতে হবে। এ ক্ষেত্রে পূর্ববর্তী পাসপোর্ট নম্বরের (যদি থাকে) বিপরীতে একই বছর ব্যয় করা বৈদেশিক মুদ্রার পরিমাণ যাচাই করতে হবে।
এই বিভাগের আরও খবর
বেক্সিমকোর ব্যবস্থাপনায় ‘রিসিভার’ নিয়োগ
বেক্সিমকোর ব্যবস্থাপনায় ‘রিসিভার’ নিয়োগ
সব রেকর্ড ভাঙল স্বর্ণের দাম
সব রেকর্ড ভাঙল স্বর্ণের দাম
পাসপোর্টে ডলার এনডোর্সমেন্টে নতুন শর্ত
পাসপোর্টে ডলার এনডোর্সমেন্টে নতুন শর্ত
জমজমের পানির নামে কী বিক্রি হচ্ছে বায়তুল মোকাররমে
জমজমের পানির নামে কী বিক্রি হচ্ছে বায়তুল মোকাররমে
৬ মাসে কেরুর আয় ২৩৩ কোটি টাকা
৬ মাসে কেরুর আয় ২৩৩ কোটি টাকা
বিদ্যুতের দাম বৃদ্ধিতে নিত্যপণ্যের বাজারে নেতিবাচক প্রভাব
বিদ্যুতের দাম বৃদ্ধিতে নিত্যপণ্যের বাজারে নেতিবাচক প্রভাব
বাণিজ্য মেলায় নজর কাড়ছে ‘বঙ্গবন্ধু প্যাভিলিয়ন’
বাণিজ্য মেলায় নজর কাড়ছে ‘বঙ্গবন্ধু প্যাভিলিয়ন’
দেশে স্বর্ণের দামে নতুন রেকর্ড
দেশে স্বর্ণের দামে নতুন রেকর্ড
এক নজরে প্রস্তাবিত বাজেট
এক নজরে প্রস্তাবিত বাজেট

