অনলাইন ডেস্ক 59

বাবা নেই - তবুও আছেন, প্রতিটি শ্বাসে, প্রতিটি স্মৃতিতে

বাবা নেই - তবুও আছেন, প্রতিটি শ্বাসে, প্রতিটি স্মৃতিতে - - সৈয়দ মেহেদী রাসেল

বঙ্গবাণী ডেস্কঃ
আজ বাবাকে হারানোর ৬ বছর। সময় কেমন করে চলে যায় - হিসাব মেলে না। কিন্তু কিছু শূন্যতা আছে, যা সময় কখনো ভরাট করতে পারে না। বাবা চলে যাওয়ার পর থেকে প্রতিটা দিনেই বুঝেছি, একজন বাবার ছায়া কতটা গভীর, কতটা নিরাপদ আশ্রয় ছিলো আমাদের জন্য।
আমার বাবা, সৈয়দ মাসুফ আহমদ (টুনু) - একজন সাধারণ মানুষ হয়েও আমার চোখে তিনি অসাধারণ। খুব সহজ জীবনযাপন করতেন, কিন্তু তার মন ছিল বিশাল। সততা, কর্মনিষ্ঠা আর মানুষের প্রতি ভালোবাসা—এই তিনটা জিনিসই ছিলো তার জীবনের ভিত্তি।
২০২০ সালের ৩রা এপ্রিল, ভোরের সেই সময়টা - আজও ভুলতে পারি না। মন্ট্রিয়লের বাসায় তিনি আমাদের ছেড়ে চলে গেলেন আল্লাহর ডাকে। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সেই মুহূর্তটা যেন এখনো বুকের ভেতর জমে আছে, একটা শূন্যতা হয়ে।
আমাদের কাছে বাবা মানে ভয় নয় - ভালোবাসা, বন্ধুত্ব, আর নির্ভরতার জায়গা। তিনি আমাদের সাথে এমনভাবে মিশতেন, যেন আমরা তার সন্তান না, তার সবচেয়ে কাছের বন্ধু। সব কথা বলা যেতো, সব অনুভূতি ভাগ করা যেতো।
ছোটবেলায় ভাবতাম - বাবা যদি না থাকেন, তাহলে আমরা কিভাবে থাকবো? আজ ৬ বছর হয়ে গেছে… বেঁচে আছি ঠিকই, কিন্তু বাবাকে ছাড়া এই বেঁচে থাকা কখনো পূর্ণ মনে হয়নি। প্রতিটা দিনে, প্রতিটা অর্জনে, প্রতিটা কষ্টে - বাবার অভাবটা আরও বেশি করে টের পাই।
বাবার মতো মানুষ হওয়া - এটাই এখন আমার সবচেয়ে বড় স্বপ্ন। তার মতো উদার, তার মতো মহৎ, তার মতো নিঃস্বার্থ হতে পারা—এটাই আমার জীবনের লক্ষ্য।
 
হাসপাতালে থাকার সময় বাবা অনেক গল্প করতেন - পুরনো দিনের, মানুষের, দেশের। তিনি মানুষকে ভালোবাসতেন ভীষণ। কাউকে নিয়ে খারাপ কথা বলা তার স্বভাবে ছিল না। ছোট-বড় সবাইকে সম্মান করতেন। বিপদের সময় কারো পাশে দাঁড়াতে তিনি কখনো পিছপা হননি।
আমাদের জীবনে সবচেয়ে বড় পাওয়া - আমাদের বাবা। তিনি নিজের জন্য কম, মানুষের জন্য বেশি ভাবতেন। নিজের স্বার্থের চেয়ে সমাজ, দেশ আর মানুষের কল্যাণই ছিলো তার কাছে বড়।
আজ বুঝি - তিনি শুধু আমাদের বাবা ছিলেন না, অনেক মানুষের ভালোবাসার জায়গা ছিলেন। তার মৃত্যুর পর যেভাবে মানুষ তার জন্য কেঁদেছে, দোয়া করেছে - তা দেখেই বুঝেছি, তিনি কতটা ভালোবাসা রেখে গেছেন এই পৃথিবীতে।
বাবা হয়তো আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার শিক্ষা, তার আদর্শ, তার ভালোবাসা - সবকিছু আজও আমাদের ভেতর বেঁচে আছে।
বাবা, আপনাকে খুব মিস করি। প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তে। আপনাকে নিয়ে গর্ব হয় - আপনি আমাদের বাবা ছিলেন, এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়।
মহান আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আপনাকে মাফ করে দেন, জান্নাতুল ফেরদাউস দান করেন।
আপনার সন্তান, যে এখনো আপনাকে খুঁজে বেড়ায় প্রতিটি স্মৃতির ভেতর।
 
লেখকঃ-
সৈয়দ মেহেদী রাসেল
চেয়ারপারসন, সৈয়দ মেহেদী রাসেল ফাউন্ডেশন
প্রকাশক ও সম্পাদক, বঙ্গবাণী পত্রিকা।

মন্ট্রিয়াল মন্ট্রিয়াল

এই বিভাগের আরও খবর

নতুন আইন, সহজ হলো কানাডার নাগরিকত্ব পাওয়ার নিয়ম
নতুন আইন, সহজ হলো কানাডার নাগরিকত্ব পাওয়ার নিয়ম

নতুন আইন, সহজ হলো কানাডার নাগরিকত্ব পাওয়ার নিয়ম

কানাডার এমপি হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম
কানাডার এমপি হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম

কানাডার এমপি হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম

আর্টেমিস-২ নভোচারীদের সঙ্গে কথা বললেন কানাডার প্রধানমন্ত্রী
আর্টেমিস-২ নভোচারীদের সঙ্গে কথা বললেন কানাডার প্রধানমন্ত্রী

আর্টেমিস-২ নভোচারীদের সঙ্গে কথা বললেন কানাডার প্রধানমন্ত্রী

বাবা নেই - তবুও আছেন, প্রতিটি শ্বাসে, প্রতিটি স্মৃতিতে
বাবা নেই - তবুও আছেন, প্রতিটি শ্বাসে, প্রতিটি স্মৃতিতে

বাবা নেই - তবুও আছেন, প্রতিটি শ্বাসে, প্রতিটি স্মৃতিতে

দক্ষিণ লেবাননে ইসরায়েলি দখলদারিত্ব অবৈধ: তীব্র সমালোচনা কানাডার প্রধানমন্ত্রীর
দক্ষিণ লেবাননে ইসরায়েলি দখলদারিত্ব অবৈধ: তীব্র সমালোচনা কানাডার প্রধানমন্ত্রীর

দক্ষিণ লেবাননে ইসরায়েলি দখলদারিত্ব অবৈধ: তীব্র সমালোচনা কানাডার প্রধানমন্ত্রীর

ইতিহাসে সবচেয়ে বড় জ্বালানি সংকটের মুখোমুখি বিশ্ব: কানাডীয় জ্বালানিমন্ত্রী
ইতিহাসে সবচেয়ে বড় জ্বালানি সংকটের মুখোমুখি বিশ্ব: কানাডীয় জ্বালানিমন্ত্রী

ইতিহাসে সবচেয়ে বড় জ্বালানি সংকটের মুখোমুখি বিশ্ব: কানাডীয় জ্বালানিমন্ত্রী

কানাডায় মার্কিন কনস্যুলেটে গুলি
কানাডায় মার্কিন কনস্যুলেটে গুলি

কানাডায় মার্কিন কনস্যুলেটে গুলি

ভারত-কানাডা দীর্ঘমেয়াদি ইউরেনিয়াম সরবরাহ চুক্তি স্বাক্ষর
ভারত-কানাডা দীর্ঘমেয়াদি ইউরেনিয়াম সরবরাহ চুক্তি স্বাক্ষর

ভারত-কানাডা দীর্ঘমেয়াদি ইউরেনিয়াম সরবরাহ চুক্তি স্বাক্ষর

কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকার পর প্রথম ভারত সফরে কানাডিয়ান প্রধানমন্ত্রী
কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকার পর প্রথম ভারত সফরে কানাডিয়ান প্রধানমন্ত্রী

কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকার পর প্রথম ভারত সফরে কানাডিয়ান প্রধানমন্ত্রী

তুষারের গাড়ি দেখে পুলিশও বিভ্রান্ত, মন্ট্রিয়লে শিল্পীর দুষ্টুমিতে ভাইরাল ঘটনা
তুষারের গাড়ি দেখে পুলিশও বিভ্রান্ত, মন্ট্রিয়লে শিল্পীর দুষ্টুমিতে ভাইরাল ঘটনা

তুষারের গাড়ি দেখে পুলিশও বিভ্রান্ত, মন্ট্রিয়লে শিল্পীর দুষ্টুমিতে ভাইরাল ঘটনা

ভারত সফরে যাচ্ছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি
ভারত সফরে যাচ্ছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি

ভারত সফরে যাচ্ছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি

কানাডায় বন্দুকধারীদের হামলায় নিহত ১০
কানাডায় বন্দুকধারীদের হামলায় নিহত ১০

কানাডায় বন্দুকধারীদের হামলায় নিহত ১০

close