অনলাইন ডেস্ক 61

বার্মিংহামে প্রয়াত কমিউনিটি ব্যক্তিত্ব জি এম মাহমুদ মিয়াকে স্মরণে নাগরিক সভা ও দোয়া মাহফিল

কানাডা–যুক্তরাজ্য–বাংলাদেশ: তিন দেশের কমিউনিটির প্রিয় মুখ জি এম মাহমুদ মিয়াকে স্মরণসভায় শ্রদ্ধা

সাফওয়ান মনসুর, বার্মিংহাম (যুক্তরাজ্য), বঙ্গবাণী ডেস্ক: বার্মিংহাম শহরে কমিউনিটি ব্যক্তিত্ব, রাজনীতিবিদ ও সমাজসেবক প্রয়াত আলহাজ্ব গোলাম মোহাম্মদ (জি এম) মাহমুদ মিয়া–এর স্মরণে অনুষ্ঠিত হলো এক নাগরিক স্মরণসভা ও দোয়া মাহফিল। স্থানীয় কমিউনিটি, ব্যবসায়ী, সাংবাদিক ও প্রবাসীদের সমন্বয়ে গঠিত নাগরিক কমিটির উদ্যোগে গত ২৬ নভেম্বর এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রবাসে বাংলাদেশি কমিউনিটির সেবায় নিবেদিতপ্রাণ এ ব্যক্তিত্ব ছিলেন যুক্তরাজ্য ও কানাডার বাঙালি সমাজের সুহৃদ। নতুন অভিবাসীদের সহায়তায়, মানবিক কাজে, সাংস্কৃতিক কর্মকাণ্ডে এবং রাজনীতির ময়দানে তিনি ছিলেন এক নির্ভরতার নাম। সহজ-সরল স্বভাব, মানবিক মূল্যবোধ এবং মানুষের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা তাঁকে কমিউনিটির হৃদয়ে স্থান করে দিয়েছে।
অতিথিদের স্মৃতিচারণ: সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা পর্যন্ত চলা এই স্মরণসভা এক হৃদয়স্পর্শী স্মৃতিচারণের আসর হয়ে ওঠে। যুক্তরাজ্যের বিভিন্ন শহর—ওয়েলস, কার্ডিফ, সেন্ট্রাল লন্ডনসহ নানা স্থান থেকে দুই শতাধিক মানুষ এতে অংশ নেন।
সভায় বক্তারা বলেন, “মরহুম জি এম মাহমুদ মিয়া ছিলেন একজন প্রেরণাদায়ক নেতার প্রতিচ্ছবি—মানবতার সেবায় নিবেদিত, সৎ, যোগ্য এবং অসাধারণ ব্যক্তিত্ব। তাঁর মৃত্যুতে কমিউনিটিতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা পূরণ করা কঠিন।”
অনুষ্ঠান পরিচালনা: অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বার্মিংহাম মাল্টিপার্পাস সেন্টারের চেয়ারম্যান আলহাজ্ব কামরুল হাসান চুনু। স্বাগত বক্তব্য রাখেন ইউকেবিসিসিআই-এর সভাপতি ড. এমজি মৌলা মিয়া এমবিই। পরিবারের পক্ষ থেকে স্মৃতিচারণ করেন কমরেড মসুদ আহমেদ।
অনুষ্ঠান পরিচালনা করেন বাংলা প্রেসক্লাব বার্মিংহাম-মিডল্যান্ডসের সভাপতি মোহাম্মদ মারুফ। তাঁকে সহায়তা করেন হবিগঞ্জ সোসাইটির সাধারণ সম্পাদক এম এ মুনতাকিম এবং বাংলা ভয়েস-এর সাব এডিটর জিয়া তালুকদার।
দোয়া মাহফিল: শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইউসুফ ও মোস্তফা। শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন বার্মিংহাম জামে মসজিদ ও ইসলামিক সেন্টারের ইমাম মাওলানা সিদ্দিক আহমদ।
বক্তারা যারা স্মৃতিচারণ করেন: আলহাজ্ব আজির উদ্দিন, ড. আব্দুল খালিক, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, ফয়জুর রহমান চৌধুরী এমবিই, আব্দুল মালিক পারভেজ, মিসবাউর রহমান, কয়ছর আহমদ, বশির মিয়া কাদির, আব্দুল কাদির আবুল, ছয়ফূল আলম, নিজাম উদ্দিন, আকমল খান, এডভোকেট গোলাম মোস্তফা, এনামুল হক খান নেপা, ফারুক যোশী, এনাম আহমদ, সোহেল আহমদ চৌধুরী, সৈয়দ শিপার আহমদ, সৈয়দ শহিদ আলী, তোফায়েল আহমদ চৌধুরী, ড. জশ, এডভোকেট নজরুল, রুহুল আমিন রুহেল, শাহ শাফি কাদির, আব্দুর রুউফ তালুকদার, এবং মোহাম্মদ মুজিব মিয়াসহ আরও অনেকে।
মরহুমের সংক্ষিপ্ত জীবনী: মৌলভীবাজার সদর উপজেলার বালিকান্দি গ্রামের কৃতিমান সন্তান জি এম মাহমুদ মিয়া গত ২৪ অক্টোবর রাত ১২:১৪ মিনিটে বার্মিংহামে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি …)। ২৭ অক্টোবর বার্মিংহাম সেন্ট্রাল মসজিদে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়।
তিনি ছিলেন- কানাডা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সিলেট ডিভিশন অব ক্যুইবেকের প্রতিষ্ঠাতা সভাপতি, কানাডা বাংলা স্কুলের সাবেক সভাপতি, কমিউনিটি সংগঠন ও মানবিক আন্দোলনের অন্যতম পৃষ্ঠপোষক।
যুক্তরাজ্য, কানাডা ও বাংলাদেশের তিন দেশের কমিউনিটিতে সমানভাবে পরিচিত এক নেতৃস্থানীয় ব্যক্তিত্ব। মানবতার সেবায় তাঁর অবদান বাংলাদেশি প্রবাসীদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।

দেশের খবর

এই বিভাগের আরও খবর

বৃটেনের কার্ডিফে শাহ জালাল বাংলা স্কুলে মহান বিজয় দিবস উদ্‌যাপিত
বৃটেনের কার্ডিফে শাহ জালাল বাংলা স্কুলে মহান বিজয় দিবস উদ্‌যাপিত

বৃটেনের কার্ডিফে শাহ জালাল বাংলা স্কুলে মহান বিজয় দিবস উদ্‌যাপিত

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মা...

স্পেনে নরসিংদী ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল
স্পেনে নরসিংদী ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

স্পেনে নরসিংদী ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

বার্মিংহামে প্রয়াত কমিউনিটি ব্যক্তিত্ব জি এম মাহমুদ মিয়াকে স্মরণে নাগরিক সভা ও দোয়া মাহফিল
বার্মিংহামে প্রয়াত কমিউনিটি ব্যক্তিত্ব জি এম মাহমুদ মিয়াকে স্মরণে নাগরিক সভা ও দোয়া মাহফিল

বার্মিংহামে প্রয়াত কমিউনিটি ব্যক্তিত্ব জি এম মাহমুদ মিয়াকে স্মরণে নাগরিক সভা ও দ...

স্পেনে শেখ হাসিনা সংগ্রাম পরিষদের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
স্পেনে শেখ হাসিনা সংগ্রাম পরিষদের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

স্পেনে শেখ হাসিনা সংগ্রাম পরিষদের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

নিজ বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সামছুল ইসলাম ইজ্জাই সাহেব আর নেই: যুক্তরাজ্যে ইন্তেকাল
নিজ বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সামছুল ইসলাম ইজ্জাই সাহেব আর নেই: যুক্তরাজ্যে ইন্তেকাল

নিজ বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সামছুল ইসলাম ইজ্জাই সাহেব আর নেই: যুক্...

ইটাউরী হেল্পিং হ্যান্ডস ইউকে’র উদ্যোগে শিক্ষার্থীদের জন্য মেধাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ
ইটাউরী হেল্পিং হ্যান্ডস ইউকে’র উদ্যোগে শিক্ষার্থীদের জন্য মেধাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ

ইটাউরী হেল্পিং হ্যান্ডস ইউকে’র উদ্যোগে শিক্ষার্থীদের জন্য মেধাবৃত্তি ও শিক্ষা উপ...

গহরপুর ওয়েলফেয়ার সোসাইটি ইন ফ্রান্সের পরিচিতি সভা
গহরপুর ওয়েলফেয়ার সোসাইটি ইন ফ্রান্সের পরিচিতি সভা

গহরপুর ওয়েলফেয়ার সোসাইটি ইন ফ্রান্সের পরিচিতি সভা

বাংলাদেশ ছাত্রলীগের ৭৭ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন ছাত্রলীগ ওয়েলস ইউকের পক্ষ থেকে কার্ডিফে আলোচনা সভা অনুষ্ঠিত
বাংলাদেশ ছাত্রলীগের ৭৭ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন ছাত্রলীগ ওয়েলস ইউকের পক্ষ থেকে কার্ডিফে আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ছাত্রলীগের ৭৭ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন ছাত্রলীগ ওয়েলস ইউকের পক্ষ থেক...

শমশেরনগর হাসপাতাল কমিটি ইউকের সভাপতি গবেষক কবি সৈয়দ মাসুমের ডক্টরেট ডিগ্রি লাভ
শমশেরনগর হাসপাতাল কমিটি ইউকের সভাপতি গবেষক কবি সৈয়দ মাসুমের ডক্টরেট ডিগ্রি লাভ

শমশেরনগর হাসপাতাল কমিটি ইউকের সভাপতি গবেষক কবি সৈয়দ মাসুমের ডক্টরেট ডিগ্রি লাভ

প্যারিসে জলবায়ু পরিবর্তন : নদ-নদী রক্ষায় আমাদের করণীয় শীর্ষক
প্যারিসে জলবায়ু পরিবর্তন : নদ-নদী রক্ষায় আমাদের করণীয় শীর্ষক

প্যারিসে জলবায়ু পরিবর্তন : নদ-নদী রক্ষায় আমাদের করণীয় শীর্ষক

মাদ্রিদে রাজ্য সরকার ও সিটি কর্পোরেশন এর নির্বাচন সামনে রেখে প্রচার শুরু
মাদ্রিদে রাজ্য সরকার ও সিটি কর্পোরেশন এর নির্বাচন সামনে রেখে প্রচার শুরু

মাদ্রিদে রাজ্য সরকার ও সিটি কর্পোরেশন এর নির্বাচন সামনে রেখে প্রচার শুরু

close