অনলাইন ডেস্ক 163

বিয়ানীবাজার প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রযুক্তি ও দক্ষতা অর্জনে সাংবাদিকদের আগ্রহী হওয়ার আহ্বান একরামুল হক সায়েমের

বঙ্গবাণী ডেস্ক:  সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও আধুনিক সাংবাদিকতায় প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব দিয়ে বিয়ানীবাজার প্রেসক্লাবের উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৪ঠা অক্টোবর ২০২৫, শনিবার পৌর শহরের কলেজ রোডের একটি রেস্টুরেন্টে আয়োজিত কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন এটিএন বাংলার কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান ও চিফ রিপোর্টার একরামুল হক সায়েম।

🔹 “সাংবাদিকতায় তৃতীয় চক্ষু হতে হবে অনুসন্ধানী”—একরামুল হক সায়েম

প্রধান প্রশিক্ষক একরামুল হক সায়েম বলেন, “সাংবাদিকতার উর্বর জনপদ হিসেবে বিয়ানীবাজারের সুনাম রক্ষা করতে হলে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। আধুনিক সাংবাদিকতার এই যুগে প্রযুক্তি ও দক্ষতার বিকল্প নেই। সাংবাদিকের চোখ শুধু দেখার নয়—এটি অনুসন্ধানী ‘তৃতীয় চক্ষু’। সাধারণ মানুষ যা দেখে, সাংবাদিকরা তার গভীরে গিয়ে নতুন কিছু খুঁজে বের করেন।”

তিনি আরও বলেন, “মফস্বল সাংবাদিকদের নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। সমাজের প্রভাবশালীরা সবসময় সংবাদ অনুসন্ধানকে ভালোভাবে নেয় না। তবে সত্য ও সাহসিকতা সাংবাদিকের সবচেয়ে বড় শক্তি।”

🔹 কর্মশালার বিভিন্ন পর্ব

প্রায় অর্ধশত সাংবাদিকের অংশগ্রহণে আয়োজিত এ কর্মশালায় বাংলা বানানরীতি বিষয়ক পর্ব পরিচালনা করেন বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের সহকারী অধ্যাপক ফয়সল আহমদ।
সাংবাদিকতার ভূমিকা নিয়ে আলোচনা করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি, কলামিস্ট ও সিনিয়র সাংবাদিক আতাউর রহমান।

🔹 সনদ বিতরণ ও অতিথিদের বক্তব্য

কর্মশালা শেষে সনদ বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি সজীব ভট্টাচার্য এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মিলাদ মো. জয়নুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাগরিলিপি গবেষক ও সাহিত্যিক মোস্তফা সেলিম, প্যারিস-বাংলা প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেন সোহেল, প্রেসক্লাব সহ-সভাপতি ফয়জুল হক শিমুল, যুগ্ম সম্পাদক মাছুম আহমদ, কোষাধ্যক্ষ মুকিত মোহাম্মদ, পৌর জমিয়তের সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল্লাহ, সাহিত্য সংগঠক আজিজ ইবনে গণি ও প্রভাষক বিজিত আচার্য।

প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক সৈয়দ মুনজের হোসেন বাবু, দপ্তর সম্পাদক সামিয়ান হাসান, কার্যকরী সদস্য আবুল হাসান, এম এ ওমর, আমিনুল হক দিলু, সাকের আহমদ, জসীম উদ্দিন ও মিছবাহ উদ্দিন পুরো কর্মশালা সমন্বয় করেন।

🔹 প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণ

প্রশিক্ষণে অংশগ্রহণ করেন ইকবাল হোসেন, রুহেল আহমদ, ইমাম হাসনাত সাজু, সাদিক হোসেন এপলু, হাফিজুর রহমান তামিম, মাকসুদ মনি, ছরওয়ার খান, আব্দুল জব্বার, মিজানুর রহমান মুন্না, মাহমুদুর রহমান, শরীফ আহমদ, অরুণ বৈদ্য, অজয় দাস, সাহেলা বেগম, ইভা, বাবলু হোসেন, আলম শাওন, এহসানুল হক, মুশফাকুর রহমান, শোয়েব আহমদ, আব্দুল কাদির রাজু, ছালেহ আহমদ, জিবান, মুক্তা, আবু বক্কর সিদ্দীক সুমন, আবুল হাসান আহমদ, সানজু, মুমিনুর রহমান রিপন ও আব্দুল করিম প্রমুখ।

অংশগ্রহণকারীরা এমন আয়োজনের জন্য প্রেসক্লাব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও নিয়মিত প্রশিক্ষণ কর্মশালার আয়োজনের দাবি জানান।

🔹 আয়োজনে সহযোগিতা

এই আয়োজনের সার্বিক সহযোগিতা করেন যুক্তরাজ্য প্রবাসী বিয়ানীবাজার প্রেসক্লাবের সদস্য আলী আহমদ বেবুল, সিলেট-৬ আসনে জমিয়তে উলামায়ে ইসলাম মনোনীত প্রার্থী হাফিজ ফখরুল ইসলাম, ক্যান্সার হাসপাতালের পরিচালক ফরহাদ হোসেন টিপু, সমাজকর্মী নুরুল ইসলাম লিমন, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডা. আবু ইসহাক আজাদ এবং কানাডা প্রবাসী ক্রীড়া সংগঠক এম এইচ মনসুর।

বাংলাদেশ বাংলাদেশ

এই বিভাগের আরও খবর

রাজধানীসহ বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি, নিহত ৩
রাজধানীসহ বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি, নিহত ৩

রাজধানীসহ বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি, নিহত ৩

বাগেরহাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ১৩
বাগেরহাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ১৩

বাগেরহাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ১৩

‘আমি ভালো বাবা, ভালো স্বামী হতে পারলাম না, ক্ষমা করে দিও’
‘আমি ভালো বাবা, ভালো স্বামী হতে পারলাম না, ক্ষমা করে দিও’

‘আমি ভালো বাবা, ভালো স্বামী হতে পারলাম না, ক্ষমা করে দিও’

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৬
মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

তীব্র শৈত্যপ্রবাহ মঙ্গলবার থেকে, তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রিতে
তীব্র শৈত্যপ্রবাহ মঙ্গলবার থেকে, তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রিতে

তীব্র শৈত্যপ্রবাহ মঙ্গলবার থেকে, তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রিতে

সিলেট-ঢাকা রুটের বিমান ভাড়া কমেছে
সিলেট-ঢাকা রুটের বিমান ভাড়া কমেছে

সিলেট-ঢাকা রুটের বিমান ভাড়া কমেছে

বিয়ানীবাজার প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
বিয়ানীবাজার প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বিয়ানীবাজার প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠ...

যুক্তরাষ্ট্রের কথিত পরিকল্পনা প্রত্যাখ্যান করল হামাস
যুক্তরাষ্ট্রের কথিত পরিকল্পনা প্রত্যাখ্যান করল হামাস

যুক্তরাষ্ট্রের কথিত পরিকল্পনা প্রত্যাখ্যান করল হামাস

সাতসকালে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খালে, নিহত ৭
সাতসকালে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খালে, নিহত ৭

সাতসকালে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খালে, নিহত ৭

উত্তরায় বিমান বিধ্বস্ত: মঙ্গলবার রাষ্ট্রীয় শোক
উত্তরায় বিমান বিধ্বস্ত: মঙ্গলবার রাষ্ট্রীয় শোক

উত্তরায় বিমান বিধ্বস্ত: মঙ্গলবার রাষ্ট্রীয় শোক

ঋণ পরিশোধে বাবার লাশ দাফন করেই হাটে আরিফুল
ঋণ পরিশোধে বাবার লাশ দাফন করেই হাটে আরিফুল

ঋণ পরিশোধে বাবার লাশ দাফন করেই হাটে আরিফুল

সৈয়দ মেহেদী রাসেল ফাউন্ডেশন সুধীপ্ত দেবনাথকে বাল্যবিয়ে প্রতিরোধে “সাহসী সম্মাননা স্মারক” প্রদান
সৈয়দ মেহেদী রাসেল ফাউন্ডেশন সুধীপ্ত দেবনাথকে বাল্যবিয়ে প্রতিরোধে “সাহসী সম্মাননা স্মারক” প্রদান

সৈয়দ মেহেদী রাসেল ফাউন্ডেশন সুধীপ্ত দেবনাথকে বাল্যবিয়ে প্রতিরোধে “সাহসী সম্মাননা...

close