অনলাইন ডেস্ক 97
মাদ্রিদ মহানগর বিএনপির আয়োজনে খালেদা জিয়ার স্মরণে মিলাদ
সিদ্দিকুর রহমান, স্পেন, বঙ্গবাণী ডেস্কঃ বিএনপির চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে মাদ্রিদ মহানগর বিএনপি।
সোমবার (০৫ জানুয়ারি) মাদ্রিদে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে সংগঠনের সভাপতি সোহেল আহমদ সামছুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী জসিম উদ্দিনের সঞ্চালনায় কুরআন তিলাওয়াত, মিলাদ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মাদ্রিদ মহানগর বিএনপির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি মহি উদ্দিন কবির, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদ এবং সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন পারভেজ।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্পেন বিএনপির সভাপতি জামাল উদ্দিন মনির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্পেন বিএনপির সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন এবং সাবেক সাংগঠনিক সম্পাদক আবু জাফর রাসেল।
এছাড়াও বক্তব্য রাখেন আব্দুল মোতালেব বাবুল, সৈয়দ মাসুদুর রহমান নাসিম, সাঈয়েদ মিয়া, ইউনুস আলী, আকবর শেঠ, ছানুর মিয়া ছাদ, শাফিন মজুমদার, মহানগর বিএনপি নেতা আবু সাঈদ, জাসাস নেতা শামীম খান বিপ্লব এবং যুবদল নেতা মানিক ব্যাপারী ও শাহ আলমসহ বিভিন্ন ইউনিট কমিটির নেতাকর্মীরা। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন আকিল রহমান। শুরুতেই পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন মনির আহমেদ।
বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপোষহীন ও দৃঢ়চেতা নেত্রী। তাঁর রাজনৈতিক দর্শনের মূল ভিত্তি ছিল সততা, দেশপ্রেম ও ইসলামী মূল্যবোধ। গণতন্ত্র পুনরুদ্ধার এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁর অবিস্মরণীয় ভূমিকার জন্য তিনি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবেন।
শোক, শ্রদ্ধা ও দোয়ার মধ্য দিয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত এ দোয়া মাহফিল শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সফলভাবে সম্পন্ন হয়।
বিএনপিএই বিভাগের আরও খবর
ইটাউরী সমাজকল্যাণ সংস্থা ফ্রান্সের উদ্যোগ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ
ইটাউরী সমাজকল্যাণ সংস্থা ফ্রান্সের উদ্যোগ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে...
ইটাউরী হেল্পিং হেন্ডস ইউ.কের উদ্যোগে নগদ অর্থ বিতরণ
ইটাউরী হেল্পিং হেন্ডস ইউ.কের উদ্যোগে নগদ অর্থ বিতরণ
অবৈধ ও অসাংবিধানিক নির্বাচনের অভিযোগে ফ্রান্সে আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
অবৈধ ও অসাংবিধানিক নির্বাচনের অভিযোগে ফ্রান্সে আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত...
প্রহসনমূলক নির্বাচন বর্জনের দাবিতে স্পেনে আওয়ামী লীগের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে
প্রহসনমূলক নির্বাচন বর্জনের দাবিতে স্পেনে আওয়ামী লীগের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়ে...
বিশিষ্ট সাংবাদিক কায়সারুল ইসলাম সুমন-এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ
বিশিষ্ট সাংবাদিক কায়সারুল ইসলাম সুমন-এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শ...
যুক্তরাজ্যের গণমাধ্যম ও কমিউনিটি অঙ্গনের পরিচিত মুখ কায়সারুল ইসলাম সুমনের ইন্তেকাল
যুক্তরাজ্যের গণমাধ্যম ও কমিউনিটি অঙ্গনের পরিচিত মুখ কায়সারুল ইসলাম সুমনের ইন্তেক...
স্পেনে ইন্টার মাদ্রিদ ফুটবল টুর্নামেন্ট সিজন ১ শেষ, চ্যাম্পিয়ন এফ সি এস টি স্পোর্টিং ক্লাব
স্পেনে ইন্টার মাদ্রিদ ফুটবল টুর্নামেন্ট সিজন ১ শেষ, চ্যাম্পিয়ন এফ সি এস টি স্পোর...
৪৪০ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা করল সংযুক্ত আরব আমিরাত
৪৪০ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা করল সংযুক্ত আরব আমিরাত
মাদ্রিদ মহানগর বিএনপির আয়োজনে খালেদা জিয়ার স্মরণে মিলাদ
মাদ্রিদ মহানগর বিএনপির আয়োজনে খালেদা জিয়ার স্মরণে মিলাদ
ইটাউরী উচ্চ বিদ্যালয়ে ল্যাপটপ প্রদান সৈয়দ মেহেদী রাসেল ফাউন্ডেশন
ইটাউরী উচ্চ বিদ্যালয়ে ল্যাপটপ প্রদান সৈয়দ মেহেদী রাসেল ফাউন্ডেশন
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ইন্তেকালে স্পেন বিএনপির শোক ও দোয়া
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ইন্তেকালে স্পেন বিএনপির শোক ও দোয়া
দুই দশকের নিরবচ্ছিন্ন পথচলায় টেস্টি তুর্কা পরিবার
দুই দশকের নিরবচ্ছিন্ন পথচলায় টেস্টি তুর্কা পরিবার

