অনলাইন ডেস্ক 8

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলবে না ইরান, জানালেন ক্রীড়ামন্ত্রী

স্পোর্টস ডেস্ক : আসন্ন ফিফা বিশ্বকাপে ইরান অংশ নেবে কি না তা নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে আলোচনা ও সমালোচনা। এর মাঝেই ফুটবলের বৈশ্বিক এই আসরে ইরানকে সাদরে আমন্ত্রণের জানানোর কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প। কিন্তু তার সেই আমন্ত্রণে সাই দিচ্ছে না ইরান। চলমান পরিস্থিতিতে বিশ্বকাপে অংশ নেওয়ার পরিস্থিতিতে নেই বলে জানিয়েছে ইরানের ক্রীড়ামন্ত্রী আহমাদ ডোনিয়ামাল।

মধ্যপ্রাচ্যে সংঘাত তীব্র হওয়ার পর থেকেই ইরানের বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হওয়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এরপর পাল্টা হামলা চালায় ইরান, যার প্রভাব ছড়িয়ে পড়ে পুরো অঞ্চলে।

এক টেলিভিশন সাক্ষাৎকারে ডোনিয়ামাল বলেন, ‘এই দুর্নীতিগ্রস্ত সরকার আমাদের নেতাকে হত্যা করেছে। এমন পরিস্থিতিতে বিশ্বকাপে অংশ নেওয়ার মতো কোনো অবস্থা নেই। আমাদের ওপর কয়েক মাসের ব্যবধানে দুইটি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে এবং এতে হাজারো মানুষ প্রাণ হারিয়েছে।’

তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে গিয়ে ফুটবল খেলা সম্ভব নয়। তাই ইরান বিশ্বকাপে অংশ নেবে না বলেই সরকার সিদ্ধান্ত নিয়েছে।

আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজন করবে বিশ্বকাপ। সূচি অনুযায়ী গ্রুপ পর্বে লস অ্যাঞ্জেলেসে ইরানের খেলার কথা ছিল নিউজিল্যান্ড এবং বেলজিয়ামের বিপক্ষে। এছাড়া সিয়াটলে তাদের মুখোমুখি হওয়ার কথা ছিল মিসর।

এর আগে ফিপা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছিলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে আশ্বস্ত করেছেন যে ইরান দলকে বিশ্বকাপে স্বাগত জানানো হবে এবং তাদের অংশগ্রহণে কোনো বাধা দেওয়া হবে না। তবে ইরানের ক্রীড়ামন্ত্রীর সর্বশেষ বক্তব্যে সেই সম্ভাবনা এখন অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে।

সংঘাতের বিস্তারও বিশ্বকাপ অংশগ্রহণের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ইরানের পাল্টা হামলায় উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটি লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, ওমান, সৌদি আরব, জর্ডান, কাতার ও কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতেও হামলার খবর পাওয়া গেছে।

এ অবস্থায় ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। শেষ পর্যন্ত দেশটি আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ালে টুর্নামেন্টের গ্রুপ বিন্যাসেও পরিবর্তন আনতে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এই বিভাগের আরও খবর

আশ্রয় আবেদন প্রত্যাহার, দেশে ফিরছেন ইরান নারী ফুটবল দলের আরও ৩ সদস্য
আশ্রয় আবেদন প্রত্যাহার, দেশে ফিরছেন ইরান নারী ফুটবল দলের আরও ৩ সদস্য

আশ্রয় আবেদন প্রত্যাহার, দেশে ফিরছেন ইরান নারী ফুটবল দলের আরও ৩ সদস্য

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলবে না ইরান, জানালেন ক্রীড়ামন্ত্রী
যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলবে না ইরান, জানালেন ক্রীড়ামন্ত্রী

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলবে না ইরান, জানালেন ক্রীড়ামন্ত্রী

ভারতের জয়ে ভেঙে গেল স্ট্রিমিং রেকর্ড
ভারতের জয়ে ভেঙে গেল স্ট্রিমিং রেকর্ড

ভারতের জয়ে ভেঙে গেল স্ট্রিমিং রেকর্ড

আইনি জটিলতায় পড়েছেন নেইমার, ব্যক্তিগত বাবুর্চির মামলা

সমর্থকের দোষে রিয়াল মাদ্রিদকে জরিমানা করল ‍উয়েফা

রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, ব্যক্তিগত বিমানে সৌদি ত্যাগ করলেন রোনালদো

ইন্টারকে বিদায় করে বোদো/গ্লিম্টের ঐতিহাসিক জয়

বিশ্বকাপের সব ম্যাচের টিকিট ‘বিক্রি শেষ’, নিশ্চিত করলো ফিফা

কানাডাকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ পেল আমিরাত

মায়োর্কাকে হারিয়ে রিয়ালের থেকে ব্যবধান বাড়ল বার্সেলোনা

সাবালেঙ্কাকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন রিবাকিনা

ভারতের বিপক্ষে না খেললে পাকিস্তানের ক্ষতি ৩৮ মিলিয়ন ডলার

close