অনলাইন ডেস্ক 184
৩১ ব্যাংকের আরও ৫ হাজার কোটি টাকা বিনিয়োগের সুযোগ
অনলাইন ডেস্ক : পুঁজিবাজারে ৩১ ব্যাংকের আরও ৫ হাজার কোটি টাকা বিনিয়োগের সুযোগ
নিয়মের মধ্যে থেকেই আরও অন্তত ৫ হাজার কোটি টাকা বিনিয়োগের সুযোগ রয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত তফসিলি ৩১টি ব্যাংকের। ভালো হচ্ছে পুঁজিবাজার, ফলে ব্যাংকগুলো মার্চের মধ্যে এই টাকা বিনিয়োগ করবে এমন প্রত্যাশা পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার।
বাংলাদেশ ব্যাংকের সূত্র মতে, বর্তমানে পুঁজিবাজারে ৩৪টি ব্যাংক তালিকাভুক্ত রয়েছে। এর মধ্যে ৩১টি ব্যাংকের পুঁজিবাজারে বিনিয়োগের সুযোগ রয়েছে ১৭ হাজার কোটি টাকার কিছু বেশি। কিন্তু গত ৩১ ডিসেম্বর (২০২২) পর্যন্ত ব্যাংকগুলো পুঁজিবাজারে বিনিয়োগ করেছে ১২ হাজার কোটি টাকার কিছু বেশি। সেই হিসাবে আরও অন্তত ৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে পারবে।
বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুসারে, পুঁজিবাজারে তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোনো তফসিলি ব্যাংক, তার রেগুলেটরি ক্যাপিটাল বা নিয়ন্ত্রণমূলক মূলধনের ২৫ শতাংশ পর্যন্ত পুঁজিবাজারে বিনিয়োগ করতে পারবে। তার বেশি করতে পারবে না। করলে তাকে জরিমানা গুণতে হবে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, গত ৩১ ডিসেম্বর (২০২২) পর্যন্ত এবি ব্যাংক পুঁজিবাজারে বিনিয়োগ করেছে ৪০৭ কোটি টাকা। যা মূলধনের প্রায় ২০ শতাংশ। প্রতিষ্ঠানটি আরও ৫ শতাংশ অর্থ বিনিয়োগ করতে পারবে।
পুঁজিবাজারে তালিকাভুক্ত অপর প্রতিষ্ঠান ব্যাংক এশিয়া বিনিয়োগ করেছে ৪৮০ কোটি টাকা অর্থাৎ ১৯ শতাংশের বেশি। আরও ৬ শতাংশ অর্থ বিনিয়োগ করতে পারবে।
একইভাবে সিটি ব্যাংক বিনিয়োগ করেছে ৪৫৯ কোটি টাকা। যা শতাংশের হিসেবে প্রায় ১৬ শতাংশ। প্রতিষ্ঠানটি প্রায় ১০ শতাংশ বিনিয়োগ করতে পারবে। ব্র্যাক ব্যাংক বিনিয়োগ করেছে মাত্র ১৫ শতাংশের কিছু বেশি। অর্থাৎ ১০ শতাংশ বিনিয়োগ করতে পারবে। এছাড়াও ঢাকা ব্যাংক বিনিয়োগ করেছে ৪৭৫ কোটি টাকা। প্রতিষ্ঠানটি ৮ শতাংশের বেশি বিনিয়োগ করতে পারবে।
এই বিভাগের আরও খবর
৩১ ব্যাংকের আরও ৫ হাজার কোটি টাকা বিনিয়োগের সুযোগ
৩১ ব্যাংকের আরও ৫ হাজার কোটি টাকা বিনিয়োগের সুযোগ

