অনলাইন ডেস্ক 30
৯ উইকেট শিকার করে ব্রাজিলের পেসারের বিশ্ব রেকর্ড
স্পোর্টস ডেস্ক : অবিশ্বাস্য কীর্তি গড়েছেন ব্রাজিল নারী দলের পেসার লরা কারদোসো। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে বল হাতে একাই ৯ উইকেট শিকার করেছেন তিনি। কালাহারি নারী টি–টুয়েন্টি টুর্নামেন্টে লেসোথোর বিপক্ষে এই কীর্তি গড়েছেন ব্রাজিলিয়ান পেসার।
নারী বা পুরুষ—যেকোনো আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে ৯ উইকেট নেওয়ার প্রথম ঘটনা এটি। নারী টি–টোয়েন্টিতে এর আগে সেরা বোলিংয়ের রেকর্ডটি ছিল ইন্দোনেশিয়ার রোহমালিয়ার। ২০২৪ সালে মঙ্গোলিয়ার বিপক্ষে কোনো রান না দিয়েই ৭ উইকেট নিয়েছিলেন তিনি।
এছাড়া ছেলে ও মেয়ে মিলিয়ে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে এত দিন সবার ওপরে ছিল ভুটানের স্পিনার সোনম ইয়েশ। ২০২৫ সালে মিয়ানমারের বিপক্ষে ৭ রানে ৮ উইকেট নিয়েছিলেন তিনি।
এ দিন আগে ব্যাট করে ২০২ রানের বিশাল সংগ্রহ পায় ব্রাজিল। রান তাড়া করতে নামা লেসোথোর ইনিংসে একাই ধস নামান লরা কারদোসো। ৩ ওভার বল করে মাত্র ৪ রান খরচায় ৯ উইকেট শিকার করেছেন তিনি।
দ্বিতীয় ওভারে হ্যাটট্রিক দিয়ে শুরু করেন লরা কারদোসো। এরপর চতুর্থ ওভারে নেন আরও ৪ উইকেট। ষষ্ঠ ওভারে আরও ২ উইকেট নিয়ে পূর্ণ করেন নিজের ৯ উইকেট। লরার এমন বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৬ ওভার ২ বলে ১৩ রানে অলআউট হয় লেসোথো।
৬ দল নিয়ে হওয়া কালাহারি নারী টি–টুয়েন্টি টুর্নামেন্টটি আয়োজিত হচ্ছে বতসোয়ানায়। এই টুর্নামেন্টে ব্রাজিল, বতসোয়ানা ও লেসোথো ছাড়াও খেলছে মালাউই, জাম্বিয়া ও মোজাম্বিকের নারী দল।
এই বিভাগের আরও খবর
রোনালদোর ৯৭০ গোল, শিরোপার সুবাস পাচ্ছে আল নাসর
রোনালদোর ৯৭০ গোল, শিরোপার সুবাস পাচ্ছে আল নাসর
আন্তর্জাতিক ফুটবলে ফিরছে আফগান নারী দল
আন্তর্জাতিক ফুটবলে ফিরছে আফগান নারী দল
এমবাপ্পে-ভিনিসিয়ুসের গোলে রিয়ালের জয়
এমবাপ্পে-ভিনিসিয়ুসের গোলে রিয়ালের জয়
জোড়া গোলে মায়ামিকে জেতালেন মেসি
জোড়া গোলে মায়ামিকে জেতালেন মেসি
২৬ রানে হেরে সিরিজ শুরু করল বাংলাদেশ
২৬ রানে হেরে সিরিজ শুরু করল বাংলাদেশ
৭ গোলের রোমাঞ্চকর ম্যাচে রিয়ালকে উড়িয়ে সেমিতে বায়ার্ন
৭ গোলের রোমাঞ্চকর ম্যাচে রিয়ালকে উড়িয়ে সেমিতে বায়ার্ন
বিশ্বকাপের আগে মেসির নামে মামলা
বিশ্বকাপের আগে মেসির নামে মামলা
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে রেকর্ড প্রাইজমানি ঘোষণা
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে রেকর্ড প্রাইজমানি ঘোষণা
৯ উইকেট শিকার করে ব্রাজিলের পেসারের বিশ্ব রেকর্ড
৯ উইকেট শিকার করে ব্রাজিলের পেসারের বিশ্ব রেকর্ড
৯০ বছর বয়সে দৌড়ে ডাবল বিশ্বরেকর্ড স্প্যানিশ অ্যাথলেটের
৯০ বছর বয়সে দৌড়ে ডাবল বিশ্বরেকর্ড স্প্যানিশ অ্যাথলেটের
শ্রীলঙ্কার কাছে হার বাংলাদেশের
শ্রীলঙ্কার কাছে হার বাংলাদেশের
মুসলিমবিদ্বেষী স্লোগানে ক্ষুব্ধ ইয়ামাল বললেন, ‘আমি মুসলিম, আলহামদুলিল্লাহ’
মুসলিমবিদ্বেষী স্লোগানে ক্ষুব্ধ ইয়ামাল বললেন, ‘আমি মুসলিম, আলহামদুলিল্লাহ’