অনলাইন ডেস্ক 86
কানাডার মন্ট্রিয়েল মাতালেন কুমার শানু ও সাদনা সারগাম
অনলাইন ডেস্ক : গানে গানে কানাডার দ্বিতীয় বৃহত্তম শহর মন্ট্রিয়েল মাতালেন ভারতীয় উপমহাদেশের বিখ্যাত সংগীত শিল্পী কুমার শানু ও সাদনা সারগাম। তানভীর আহমেদের রং প্রোডাকশনের আয়োজনে মন্ট্রিয়েলের সেইন্ট ডেনিস থিয়েটার হল ছিল দর্শকদের পদচারণায় কানায় কানায় পূর্ণ।উত্তর আমেরিকার দেশ কানাডায় প্রকৃতির এই সময়টা প্রবাসীদের জীবনে এক ভিন্ন মাত্রা যোগ করে। গাছের পাতা ধীরে ধীরে হলুদ হয়ে ঝরে পড়ে, জানান দেয় শীতের আগমনী বার্তা। এমনই এক সময়ে মন্ট্রিয়েলের সেইন্ট ডেনিস থিয়েটার হল পেয়েছিল এক ভিন্ন মাত্রা।
ভারতীয় উপমহাদেশের বিখ্যাত সংগীত শিল্পীর গানে তুলে ধরা হয় নব্বই দশক সহ বর্তমান সময়ের জনপ্রিয় গানগুলো। এ সময়ে দর্শকরা মূহু মূহু করতালি আর আনন্দ উচ্ছ্বাসে ফিরে যান স্বদেশের সেই নস্টালজিয়ার হারানো দিনে। ‘আনফরগেটেবল ৯০’স’-এর আয়োজক বাংলাদেশি বংশোদ্ভুত তরুণ সংগঠক ও ব্যবসায়ী তানভীর আহমেদ গণমাধ্যমে মিডিয়াকে বলেন, নানা ধর্ম-বর্ণ ও সংস্কৃতির মিলনভূমি উত্তর আমেরিকার কানাডা ও যুক্তরাষ্ট্র। তার পরিচালিত কর্মকাণ্ড বিভিন্ন সংস্কৃতির মিলনভূমিতে যেন বাংলা সংষ্কৃতি স্বমহিমায় অবস্থান করে নিতে পারে, সেই জন্যই আমি প্রতিবছর একের পর এক এসব অনুষ্ঠানের আয়োজন করছি। পাশাপাশি সংস্কৃতি অঙ্গনের গায়ক-গায়িকা, অভিনেতা-অভিনেত্রীদের বড় বাজার তৈরির কাজও করে চলেছি।
তানভীর আহমেদ আরও বলেন, বাংলাদেশের নানা ক্ষেত্রের বিশিষ্টজনসহ গুণীদের কানাডায় তুলে ধরে পুরস্কৃত করছি। গায়ক-গায়িকা, অভিনেতা-অভিনেত্রীসহ বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের জনপ্রিয় শিল্পী-সাহিত্যিকদের অ্যাওয়ার্ড ও তাদের হাতে তুলে দিচ্ছি। এছাড়াও তিনি বাংলাদেশের মানুষের সূজনশীল কাজের বিকাশ ও প্রসার ঘটাচ্ছেন।
উল্লেখ্য তানভীর আহমেদের এসব কর্মকাণ্ড ব্যাপক প্রশংসিত হচ্ছে উত্তর আমেরিকার কানাডা ও যুক্তরাষ্ট্রে। ২০১০ সাল থেকে ধারাবাহিকভাবে এসব কাজ করে চলেছেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, বাংলা সংস্কৃতি বিকাশই এসব কর্মকাণ্ডের মূল লক্ষ্য।
ইতিমধ্যেই তিনি বাংলাদেশের রুনা লায়লা, বালাম, হাবিব, প্রিতম হাসান, কেয়া পায়েল, বিদ্যা সিনহা মীম, সাদিয়া ইসলাম মৌ, মেহজাবীন চৌধুরী, পারসা ইভানা, ব্যাচেলর পয়েন্টের কাবিলা, মিশু সাব্বির, পাকিস্তানের আতিফ আসলাম, ভারতের শ্রেয়া ঘোষাল, সুনিধি চৌহানকে নিয়ে একাধিক অ্যাওয়ার্ড ও সংগীতানুষ্ঠানের আয়োজন করেছেন। এরই ধারাবাহিকতায় এবার যোগ হয়েছিল ভারতীয় উপমহাদেশের বিখ্যাত সংগীত শিল্পী কুমার শানু ও সাদনা সারগাম যা ব্যাপক সাড়া ফেলেছে কানাডা ও যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশিসহ উপমহাদেশের বিভিন্ন জাতিবর্ণের মানুষের মধ্যে।
এই বিভাগের আরও খবর
মন্ট্রিয়লে Blue (নীল) লাইন সম্প্রসারণে প্ল্যাটফর্ম স্ক্রিন ডোরের প্রস্তুতি থাকলেও দরজা বসছে না
মন্ট্রিয়লে Blue (নীল) লাইন সম্প্রসারণে প্ল্যাটফর্ম স্ক্রিন ডোরের প্রস্তুতি থাকলে...
ক্যুইবেকে নতুন ধর্মনিরপেক্ষতা বিল - স্কুলে প্রার্থনা নিষিদ্ধ, ধর্মভিত্তিক খাবারে বিধিনিষেধ
ক্যুইবেকে নতুন ধর্মনিরপেক্ষতা বিল - স্কুলে প্রার্থনা নিষিদ্ধ, ধর্মভিত্তিক খাবারে...
মন্ট্রিয়লে গুলিবিদ্ধ তিনজনের একজনের মৃত্যু, ঘটনা তদন্তে পুলিশ বলছে ‘হোম ইনভেশন’
মন্ট্রিয়লে গুলিবিদ্ধ তিনজনের একজনের মৃত্যু, ঘটনা তদন্তে পুলিশ বলছে ‘হোম ইনভেশন’
মন্ট্রিয়লের সাউথ শোরে আরইএম ট্রেন দুর্ঘটনায় ১ জন নিহত, ২ জন গুরুতর
মন্ট্রিয়লের সাউথ শোরে আরইএম ট্রেন দুর্ঘটনায় ১ জন নিহত, ২ জন গুরুতর
কানাডার মন্ট্রিয়েল মাতালেন কুমার শানু ও সাদনা সারগাম
কানাডার মন্ট্রিয়েল মাতালেন কুমার শানু ও সাদনা সারগাম
মন্ট্রিয়লে মৌলভীবাজার জেলা সমাজকল্যাণ সমিতির সাধারণ সভায় উপদেষ্টা বহলুল হোসেনের মাগফিরাত কামনা
মন্ট্রিয়লে মৌলভীবাজার জেলা সমাজকল্যাণ সমিতির সাধারণ সভায় উপদেষ্টা বহলুল হোসেনের...
গ্লোবাল এলায়েন্স হিউমিনিটি এর বিজয় দিবস উদযাপন ও নতুন কমিটি ঘোষণা
গ্লোবাল এলায়েন্স হিউমিনিটি এর বিজয় দিবস উদযাপন ও নতুন কমিটি ঘোষণা
কানাডায় দুই ইহুদি স্কুলে 'হামলা'
কানাডায় দুই ইহুদি স্কুলে 'হামলা'
মন্ট্রিয়লে অনুষ্ঠিত ফোবানা সম্মেলনে দর্শক মাতালেন সাবিনা ইয়াসমিন-মমতাজ-বালাম
মন্ট্রিয়লে অনুষ্ঠিত ফোবানা সম্মেলনে দর্শক মাতালেন সাবিনা ইয়াসমিন-মমতাজ-বালাম
মন্ট্রিয়লে জাবির সিএসই বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলন মেলা
মন্ট্রিয়লে জাবির সিএসই বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলন মেলা
মন্ট্রিয়লে বাংলাদেশিদের জমকালো সাংস্কৃতিক সন্ধ্যা
মন্ট্রিয়লে বাংলাদেশিদের জমকালো সাংস্কৃতিক সন্ধ্যা
কানাডা প্রবাসী মৌলভীবাজারের সৈয়দ জয়নাল উদ্দীন আর নেই
কানাডা প্রবাসী মৌলভীবাজারের সৈয়দ জয়নাল উদ্দীন আর নেই

