অনলাইন ডেস্ক 680
কানাডায় দুই ইহুদি স্কুলে 'হামলা'
অনলাইন ডেস্ক : কনাডার মন্ট্রিয়লে দুই ইহুদি স্কুলে গতকাল বৃহস্পতিবার গুলি চালানোর ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিন্দা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। খবর ডয়চে ভেলে।
তবে স্কুলে গুলি চালানোর ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে দেশটির পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। ট্রুডো বলেছেন, 'সংঘর্ষ, ঘৃণা, ইহুদিবিদ্বেষ, ইসলামফোবিয়া এবং কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয়ে বা ইহুদি স্কুলে গুলির ঘটনা- সবকিছুই অগ্রহণযোগ্য।
প্রতিবেদনে বলা হয়েছে, কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে বিরোধী পক্ষের সঙ্গে জোটবদ্ধ লোকদের মধ্যে হিংসাত্মক দ্বন্দ্বের পরে দুই ইহুদি স্কুলে গুলি চালানো হয়েছে।
মন্ট্রিয়লে পরিদর্শনের সময় জাস্টিন ট্রুডো বলেছেন, আমি জানি সবারই আবেগ অনেক বেশি কাজ করছে এবং মানুষ ভীত সন্ত্রস্ত, কিন্তু কানাডিয়ান হিসেবে আমরা একে অপরকে আক্রমণ করতে পারি না।
গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে হামাস। সেইসঙ্গে ইসরায়েল সীমান্ত ভেদ করে দেশটিতে তাণ্ডব চালায় হামাসের যোদ্ধারা। এতে ইসরায়েলে নিহত হয়েছে এক হাজার ৪০০। আহত তিন হাজারের বেশি।
এরপরেই পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে ২৫ হাজার। এরপর থেকেই অনেক দেশেই ইহুদিদের ওপর হামলার ঘটনা ঘটছে।
এই বিভাগের আরও খবর
মন্ট্রিয়লে Blue (নীল) লাইন সম্প্রসারণে প্ল্যাটফর্ম স্ক্রিন ডোরের প্রস্তুতি থাকলেও দরজা বসছে না
মন্ট্রিয়লে Blue (নীল) লাইন সম্প্রসারণে প্ল্যাটফর্ম স্ক্রিন ডোরের প্রস্তুতি থাকলে...
ক্যুইবেকে নতুন ধর্মনিরপেক্ষতা বিল - স্কুলে প্রার্থনা নিষিদ্ধ, ধর্মভিত্তিক খাবারে বিধিনিষেধ
ক্যুইবেকে নতুন ধর্মনিরপেক্ষতা বিল - স্কুলে প্রার্থনা নিষিদ্ধ, ধর্মভিত্তিক খাবারে...
মন্ট্রিয়লে গুলিবিদ্ধ তিনজনের একজনের মৃত্যু, ঘটনা তদন্তে পুলিশ বলছে ‘হোম ইনভেশন’
মন্ট্রিয়লে গুলিবিদ্ধ তিনজনের একজনের মৃত্যু, ঘটনা তদন্তে পুলিশ বলছে ‘হোম ইনভেশন’
মন্ট্রিয়লের সাউথ শোরে আরইএম ট্রেন দুর্ঘটনায় ১ জন নিহত, ২ জন গুরুতর
মন্ট্রিয়লের সাউথ শোরে আরইএম ট্রেন দুর্ঘটনায় ১ জন নিহত, ২ জন গুরুতর
কানাডার মন্ট্রিয়েল মাতালেন কুমার শানু ও সাদনা সারগাম
কানাডার মন্ট্রিয়েল মাতালেন কুমার শানু ও সাদনা সারগাম
মন্ট্রিয়লে মৌলভীবাজার জেলা সমাজকল্যাণ সমিতির সাধারণ সভায় উপদেষ্টা বহলুল হোসেনের মাগফিরাত কামনা
মন্ট্রিয়লে মৌলভীবাজার জেলা সমাজকল্যাণ সমিতির সাধারণ সভায় উপদেষ্টা বহলুল হোসেনের...
গ্লোবাল এলায়েন্স হিউমিনিটি এর বিজয় দিবস উদযাপন ও নতুন কমিটি ঘোষণা
গ্লোবাল এলায়েন্স হিউমিনিটি এর বিজয় দিবস উদযাপন ও নতুন কমিটি ঘোষণা
কানাডায় দুই ইহুদি স্কুলে 'হামলা'
কানাডায় দুই ইহুদি স্কুলে 'হামলা'
মন্ট্রিয়লে অনুষ্ঠিত ফোবানা সম্মেলনে দর্শক মাতালেন সাবিনা ইয়াসমিন-মমতাজ-বালাম
মন্ট্রিয়লে অনুষ্ঠিত ফোবানা সম্মেলনে দর্শক মাতালেন সাবিনা ইয়াসমিন-মমতাজ-বালাম
মন্ট্রিয়লে জাবির সিএসই বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলন মেলা
মন্ট্রিয়লে জাবির সিএসই বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলন মেলা
মন্ট্রিয়লে বাংলাদেশিদের জমকালো সাংস্কৃতিক সন্ধ্যা
মন্ট্রিয়লে বাংলাদেশিদের জমকালো সাংস্কৃতিক সন্ধ্যা
কানাডা প্রবাসী মৌলভীবাজারের সৈয়দ জয়নাল উদ্দীন আর নেই
কানাডা প্রবাসী মৌলভীবাজারের সৈয়দ জয়নাল উদ্দীন আর নেই