অনলাইন ডেস্ক 34

গণভোট ইস্যুতে সরকারকে হুঁশিয়ারি ১১ দলীয় ঐক্যের

অনলাইন ডেস্ক : গণভোটের রায়ের বিরুদ্ধে সরকারি অবস্থানের প্রতিবাদ ও তা অবিলম্বে বাস্তবায়নের দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য। শনিবার (৪ এপ্রিল) বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে মিছিল পূর্ব সমাবেশে ঐক্যের নেতারা দাবি করেন, সংস্কার এবং গণভোটের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে সরকার ফ্যাসিবাদ হয়ে উঠছে। এ সময় তারা হুঁশিয়ারি দেন, ফ্যাসিবাদ কায়েম করতে গেলে অতীত সরকারের মতো পরিণতি ভোগ করতে হবে বিএনপিকে।

দুপুরের পর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। এ সময় তাদের হাতে ‘জুলাই সনদ বাস্তবায়ন চাই’, ‘গণভোট মানতে হবে’—এমন নানা দাবি সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। নেতা-কর্মীরা গণভোটের পক্ষে ও সরকারের অবস্থানের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

১১ দলীয় ঐক্য ঢাকা মহানগরী আয়োজিত এই বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম। সমাবেশে জোটের শীর্ষস্থানীয় নেতারা পর্যায়ক্রমে বক্তব্য রাখেন।

বক্তারা অভিযোগ করে বলেন, সরকার জনগণের আকাঙ্ক্ষাকে তোয়াক্কা না করে গণভোটের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কড়া সমালোচনা করে তারা বলেন, অবিলম্বে এই রায় বাস্তবায়ন না করলে কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে। জনগণের ভোটাধিকার ও মতামতের প্রতিফলন নিশ্চিত করতে সংবিধান সংস্কারের ওপরও জোর দেন বক্তারা।

এর আগে গত বৃহস্পতিবার (২ এপ্রিল) রাজধানীর গুলশানে জোটের এক বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ সংবিধান সংস্কারের মাধ্যমে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আজকের এই বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন।

এই বিভাগের আরও খবর

ফজলুর রহমানের বক্তব্যে সংসদে তোলপাড়, উত্তপ্ত বাক্যবিনিময়

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন যারা

এনসিপি তাদের সঙ্গে যোগ দিতে বলছে: রুমিন ফারহানা

সংসদে আপত্তি সত্ত্বেও বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট

আমাকে মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ধন্যবাদ: রুমিন ফারহানা
আমাকে মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ধন্যবাদ: রুমিন ফারহানা

আমাকে মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ধন্যবাদ: রুমিন ফারহানা

গণভোট ইস্যুতে সরকারকে হুঁশিয়ারি ১১ দলীয় ঐক্যের
গণভোট ইস্যুতে সরকারকে হুঁশিয়ারি ১১ দলীয় ঐক্যের

গণভোট ইস্যুতে সরকারকে হুঁশিয়ারি ১১ দলীয় ঐক্যের

সামনে কঠিন সময়, তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে: মির্জা ফখরুল

মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন, আইসিইউতে স্থানান্তর

দলীয় এমপিদের দুই দিনের প্রশিক্ষণ দিচ্ছে বিএনপি

৫ মামলায় হাইকোর্টে আইভীর জামিন
৫ মামলায় হাইকোর্টে আইভীর জামিন

৫ মামলায় হাইকোর্টে আইভীর জামিন

দেড় বছর পর গোপালগঞ্জের মুকসুদপুরে আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন

দেড় বছর পর গোপালগঞ্জের মুকসুদপুরে আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোল...

আ.লীগ অফিস খুললেন চেয়ারম্যান, দখলে নিয়ে তালা দিলো বিএনপি-ছাত্রদল

close