অনলাইন ডেস্ক 13

ফজলুর রহমানের বক্তব্যে সংসদে তোলপাড়, উত্তপ্ত বাক্যবিনিময়

অনলাইন ডেস্ক : জাতীয় সংসদ অধিবেশনে সরকারি দলের কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমানের দেয়া বক্তব্যকে কেন্দ্র করে সংসদ কক্ষ উত্তপ্ত হয়ে ওঠে। বিরোধী দলের সদস্যদের কঠোর সমালোচনা এবং ব্যক্তিগত আক্রমণের অভিযোগ তুলে ফজলুর রহমান যখন বক্তব্য দিচ্ছিলেন, তখন দফায় দফায় হট্টগোলের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্পিকারকে বারবার হস্তক্ষেপ করতে হয় এবং সংসদীয় শৃঙ্খলা বজায় রাখার জন্য কড়া হুঁশিয়ারি দেন।

মঙ্গলবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে বক্তব্যের সময় এ পরিস্থিতির সৃষ্টি হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

ফজলুর রহমান তার প্রতি করা ব্যক্তিগত মন্তব্যের ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা কি মুক্তিযুদ্ধ করি নাই? বিরোধী দলের নেতাকে আমি অসম্মান করি না, সবসময় ‘মাননীয়’ বলি। কিন্তু উনার দলের লোকজন আমাকে ‘ফজা পাগলা’ বলে গালি দেয়। তারা নাকি সভ্য! উনারা আমার দাড়ি-চোখ পাকা নিয়ে কথা বলেন। অথচ আমি উনার চেয়ে ১০ বছরের বড়। আমার বয়স ৭৮ বছর।

এ পর্যায়ে স্পিকার তাকে থামিয়ে প্রশ্ন করেন, আপনাকে কি কেউ এই ধরনের উক্তি করেছে? এরকম তো সংসদে কেউ বলেনি। জবাবে ফজলুর রহমান করেছে বলে জোর দিলে স্পিকার পাল্টা প্রশ্ন করেন, আপনি কেন নিজের গায়ে টেনে নিচ্ছেন?

স্পিকারের অনুমতি নিয়ে পুনরায় বক্তব্য শুরু করে ফজলুর রহমান জামায়াতে ইসলামী ও মুক্তিযুদ্ধ প্রসঙ্গে কঠোর মন্তব্য করেন। তিনি বলেন, বিরোধীদলের নেতা বলেছেন উনি মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের লোক, আবার উনি জামায়াতে ইসলামী করেন। এটা ‘ডাবল অপরাধ’। মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াত করতে পারে না।

তার এই মন্তব্যের পরপরই সংসদে ব্যাপক হট্টগোল ও শোরগোল শুরু হয়। বিরোধী দলের সদস্যরা তীব্র প্রতিবাদ জানাতে থাকেন। স্পিকার পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে বারবার বলেন, মাননীয় সদস্যবৃন্দ আপনারা শৃঙ্খলা রক্ষা করুন। সারা জাতি লাইভ টেলিকাস্ট দেখছে।

পরিস্থিতি সামাল দিতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, এটি বাংলাদেশের জাতীয় সংসদ। শিশুরাও লজ্জা পাবে এই ধরনের আচরণে। যদি সংসদ বিধি মোতাবেক পরিচালিত না হয়, তবে এটি আর জাতীয় সংসদ থাকবে না। তিনি বিরক্তি প্রকাশ করে সংসদ সদস্যদের ‘রুলস অফ প্রসিডিউর’ পড়ার পরামর্শ দেন।

ফজলুর রহমান তার বক্তব্যে কথিত যুদ্ধাপরাধ মামলায় দণ্ডিত জামায়াত নেতাদের জন্য আনা শোক প্রস্তাবের নিন্দা জানিয়ে বলেন, শহিদ বুদ্ধিজীবীদের হত্যাকারীদের ব্যাপারে এই হাউজে শোক প্রস্তাব হয়েছে। আমি একা হলেও এর প্রতিবাদ করতাম। এতে ইতিহাসের কাছে ভুল বার্তা যাবে।

পাশাপাশি ৫ আগস্ট পরবর্তী পুলিশ হত্যা ও অস্ত্র লুটের ঘটনায় ইনডেমনিটি দেয়ার সমালোচনা করে তিনি বলেন, থানা লুট ও পুলিশ হত্যা কোনো আইনে ইনডেমনিটি পাওয়ার কথা না। এগুলোর তদন্ত হওয়া উচিত।

বক্তব্যের শেষে প্রধানমন্ত্রী ও সংসদ নেতার প্রতি আনুগত্য প্রকাশ করে তিনি একটি সতর্কবাণী উচ্চারণ করেন। ফজলুর রহমান বলেন, আমার নেতা সংসদ নেতা অনেক মহান কাজ করেছেন। কিন্তু মনে রাখতে হবে, সিরাজউদ্দৌলা আর মোহাম্মদী বেগ এক না। মোহাম্মদী বেগই সিরাজউদ্দৌলাকে হত্যা করেছিল।

এই বিভাগের আরও খবর

ফজলুর রহমানের বক্তব্যে সংসদে তোলপাড়, উত্তপ্ত বাক্যবিনিময়
ফজলুর রহমানের বক্তব্যে সংসদে তোলপাড়, উত্তপ্ত বাক্যবিনিময়

ফজলুর রহমানের বক্তব্যে সংসদে তোলপাড়, উত্তপ্ত বাক্যবিনিময়

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন যারা
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন যারা

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন যারা

এনসিপি তাদের সঙ্গে যোগ দিতে বলছে: রুমিন ফারহানা
এনসিপি তাদের সঙ্গে যোগ দিতে বলছে: রুমিন ফারহানা

এনসিপি তাদের সঙ্গে যোগ দিতে বলছে: রুমিন ফারহানা

সংসদে আপত্তি সত্ত্বেও বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট
সংসদে আপত্তি সত্ত্বেও বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট

সংসদে আপত্তি সত্ত্বেও বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট

আমাকে মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ধন্যবাদ: রুমিন ফারহানা
আমাকে মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ধন্যবাদ: রুমিন ফারহানা

আমাকে মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ধন্যবাদ: রুমিন ফারহানা

গণভোট ইস্যুতে সরকারকে হুঁশিয়ারি ১১ দলীয় ঐক্যের
গণভোট ইস্যুতে সরকারকে হুঁশিয়ারি ১১ দলীয় ঐক্যের

গণভোট ইস্যুতে সরকারকে হুঁশিয়ারি ১১ দলীয় ঐক্যের

সামনে কঠিন সময়, তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে: মির্জা ফখরুল
সামনে কঠিন সময়, তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে: মির্জা ফখরুল

সামনে কঠিন সময়, তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে: মির্জা ফখরুল

মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন, আইসিইউতে স্থানান্তর
মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন, আইসিইউতে স্থানান্তর

মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন, আইসিইউতে স্থানান্তর

দলীয় এমপিদের দুই দিনের প্রশিক্ষণ দিচ্ছে বিএনপি
দলীয় এমপিদের দুই দিনের প্রশিক্ষণ দিচ্ছে বিএনপি

দলীয় এমপিদের দুই দিনের প্রশিক্ষণ দিচ্ছে বিএনপি

৫ মামলায় হাইকোর্টে আইভীর জামিন
৫ মামলায় হাইকোর্টে আইভীর জামিন

৫ মামলায় হাইকোর্টে আইভীর জামিন

দেড় বছর পর গোপালগঞ্জের মুকসুদপুরে আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন
দেড় বছর পর গোপালগঞ্জের মুকসুদপুরে আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন

দেড় বছর পর গোপালগঞ্জের মুকসুদপুরে আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোল...

আ.লীগ অফিস খুললেন চেয়ারম্যান, দখলে নিয়ে তালা দিলো বিএনপি-ছাত্রদল
আ.লীগ অফিস খুললেন চেয়ারম্যান, দখলে নিয়ে তালা দিলো বিএনপি-ছাত্রদল

আ.লীগ অফিস খুললেন চেয়ারম্যান, দখলে নিয়ে তালা দিলো বিএনপি-ছাত্রদল

close