অনলাইন ডেস্ক 39
নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো ৪০তম ফোবানার কিক-অফ অনুষ্ঠান
নিউ ইয়র্ক, বঙ্গবাণী ডেস্কঃ আগামী বছর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে উত্তর আমেরিকার সর্ববৃহৎ বাংলাদেশি সম্মেলন ফোবানা’র ৪০তম আসর। এ উপলক্ষে আজ শুক্রবার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টের পার্টি হলে অনুষ্ঠিত হয়েছে ৪০তম ফোবানার কিক-অফ অনুষ্ঠান।
স্বাগতিক সংগঠন এনআরবি (NRB) আয়োজিত এই কিক-অফ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪০তম ফোবানার কনভেনর নুরুল আমিন বাবু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোবানার প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ড. নুরুননবী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফোবানার কেন্দ্রীয় চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী এবং এক্সিকিউটিভ সেক্রেটারি দেওয়ান মনিরুজ্জামান।
_1766334087.png)
অনুষ্ঠানে ফোবানার সেন্ট্রাল কমিটি ও আসন্ন কনভেনশন কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা ফোবানার চার দশকের গৌরবময় ইতিহাস তুলে ধরেন এবং আগামী বছরের ৪০তম আসরকে আরও বর্ণাঢ্য ও সফলভাবে আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, ফোবানা উত্তর আমেরিকায় প্রবাসী বাংলাদেশিদের ঐক্য, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার অন্যতম বৃহৎ প্ল্যাটফর্ম হিসেবে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
এই বিভাগের আরও খবর
যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় বাংলাদেশ, নেই পাকিস্তান-শ্রীলঙ্কা: কূটনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন
যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় বাংলাদেশ, নেই পাকিস্তান-শ্রীলঙ্কা: কূটনৈতিক অবস...
নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো ৪০তম ফোবানার কিক-অফ অনুষ্ঠান
নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো ৪০তম ফোবানার কিক-অফ অনুষ্ঠান
যুক্তরাষ্ট্রে ভিসা ছাড়াই প্রবেশে নতুন শর্ত: দিতে হবে ৫ বছরের ফেসবুক-ইনস্টাগ্রাম তথ্য!
যুক্তরাষ্ট্রে ভিসা ছাড়াই প্রবেশে নতুন শর্ত: দিতে হবে ৫ বছরের ফেসবুক-ইনস্টাগ্রাম...
মুড়িয়া সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ, ইনক-এর প্রথম কার্যকরী পরিষদ গঠিত নিউইয়র্কে
মুড়িয়া সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ, ইনক-এর প্রথম কার্যকরী পরিষদ গঠিত নিউই...
ইটাউরী সামাজিক ও সাংস্কৃতিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল
ইটাউরী সামাজিক ও সাংস্কৃতিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল

