অনলাইন ডেস্ক 99

মুড়িয়া সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ, ইনক-এর প্রথম কার্যকরী পরিষদ গঠিত নিউইয়র্কে

বঙ্গবাণী ডেস্ক, নিউইয়র্ক: নিউইয়র্কে প্রথমবারের মতো গঠিত হলো বিয়ানিবাজার উপজেলার মুড়িয়া সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ, ইনক-এর কার্যকরী পরিষদ। এ উপলক্ষে গত ১২ই মে ২০২৫ রোববার সন্ধ্যায় কুইন্সের আল-মদিনা পার্টি হলে এক জমকালো অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবনির্বাচিত নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করানো হয়।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, প্রবাসে বসবাসকারী মুড়িয়া প্রবাসীদের মধ্যে ঐক্য, সহযোগিতা এবং নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখার লক্ষ্যে এই সংগঠন প্রতিষ্ঠা করা হয়েছে।
 
নতুন গঠিত কার্যকরী পরিষদে স্থান পাওয়া নেতৃবৃন্দ হলেন:
• সভাপতি: ইফজাল আহমেদ
• সহ-সভাপতি: আব্দুর নুর হারুন ও আব্দুল হামিদ
• সাধারণ সম্পাদক: খলকুর রহমান
• সহ-সাধারণ সম্পাদক: ফয়ছল আলম
• কোষাধ্যক্ষ: আব্দুল বাছিত
• সাংগঠনিক সম্পাদক: বিলাল উদ্দিন
• সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: রেদোয়ান হোসেন
• প্রচার সম্পাদক: জুবের আহমদ
• ক্রীড়া সম্পাদক: আবেদ আহমদ মিষ্টু
কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন: গোলাম মর্তুজা, নাজমুল চৌধুরী, আলতাফ চৌধুরী, আব্দুল গফফার, ছাইফুল ইসলাম, আবু তাহের আছাদ, সাব্বির উদ্দিন, আলমগীর শাহ জেবুল ও জামিল আহমেদ।
অনুষ্ঠানে বক্তারা সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা ও কার্যক্রম নিয়ে আলোচনা করেন এবং প্রবাসে নতুন প্রজন্মের মাঝে বাঙালি সংস্কৃতি ছড়িয়ে দিতে এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
 
দেশের খবর

এই বিভাগের আরও খবর

যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় বাংলাদেশ, নেই পাকিস্তান-শ্রীলঙ্কা: কূটনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন
যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় বাংলাদেশ, নেই পাকিস্তান-শ্রীলঙ্কা: কূটনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন

যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় বাংলাদেশ, নেই পাকিস্তান-শ্রীলঙ্কা: কূটনৈতিক অবস...

নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো ৪০তম ফোবানার কিক-অফ অনুষ্ঠান
নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো ৪০তম ফোবানার কিক-অফ অনুষ্ঠান

নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো ৪০তম ফোবানার কিক-অফ অনুষ্ঠান

যুক্তরাষ্ট্রে ভিসা ছাড়াই প্রবেশে নতুন শর্ত: দিতে হবে ৫ বছরের ফেসবুক-ইনস্টাগ্রাম তথ্য!
যুক্তরাষ্ট্রে ভিসা ছাড়াই প্রবেশে নতুন শর্ত: দিতে হবে ৫ বছরের ফেসবুক-ইনস্টাগ্রাম তথ্য!

যুক্তরাষ্ট্রে ভিসা ছাড়াই প্রবেশে নতুন শর্ত: দিতে হবে ৫ বছরের ফেসবুক-ইনস্টাগ্রাম...

মুড়িয়া সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ, ইনক-এর প্রথম কার্যকরী পরিষদ গঠিত নিউইয়র্কে
মুড়িয়া সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ, ইনক-এর প্রথম কার্যকরী পরিষদ গঠিত নিউইয়র্কে

মুড়িয়া সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ, ইনক-এর প্রথম কার্যকরী পরিষদ গঠিত নিউই...

ইটাউরী সামাজিক ও সাংস্কৃতিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল
ইটাউরী সামাজিক ও সাংস্কৃতিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল

ইটাউরী সামাজিক ও সাংস্কৃতিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল

close