অনলাইন ডেস্ক 57
লাল না সবুজ, কোন রঙের আঙুরে উপকারিতা বেশি
অনলাইন ডেস্ক : আঙুর খুবই সুস্বাদু ও জনপ্রিয় একটি ফল, যা প্রায় সবাই পছন্দ করেন। ছোট থেকে বড়, সব বয়সী মানুষই আঙুর খেয়ে থাকেন। এর অবশ্য নানা উপকারিতা রয়েছে। অ্যান্টিঅক্সিডেন্ট ও পুষ্টিগুণের জন্য বেশ পরিচিত। মূলত শরীরের বিভিন্ন পুষ্টির ঘাটতি পূরণের জন্য খাওয়া হয় এই ফল।
পুষ্টিগুণে ভরপুর এই ফল বিভিন্ন রঙের রয়েছে। সাধারণত বাজারে লাল, সবুজ ও নীল রঙের আঙুর পাওয়া যায়। এরমধ্যে লাল ও সবুজই বেশি দেখা যায়। উভয়েরই নিজস্ব স্বাস্থ্য উপকারিতা রয়েছে। কিন্তু পুষ্টিগুণের দিক থেকে কোন রঙের আঙুর বেশি উপকারী―এ নিয়ে নানা মত রয়েছে। এ ব্যাপারে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় একটি সংবাদমাধ্যম। এ বিষয়ে জেনে নেয়া যাক-
পুষ্টিগুণ: মিল ও অমিল:
সবুজ ও লাল উভয় আঙুরই মূলত তরল, প্রাকৃতিক শর্করা ও উচ্চ মাত্রার ভিটাসিন সি ও ভিটামিন কে’র দুর্দান্ত উৎস। ক্যালোরি ও ফাইবারের দিক থেকেও প্রায় সমান। তবে রঙের ভিন্নতার কারণে অ্যান্টিঅক্সিডেন্টের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে।
লাল আঙুর কেন বেশি উপকারী (রেসভেরাট্রলের ভূমিকা):
দুটি আঙুরই স্বাস্থ্যকর, এরপরও অধিকাংশ পুষ্টিবিদ ও গবেষণা লাল আঙুরকে কিছুটা বেশ প্রাধান্য দিয়ে থাকেন। কারণ, রেসভেরাট্রল নামক শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যা লাল আঙুরের খোসায় তুলনামূলক বেশি পরিমাণ পাওয়া যায়।
হৃদরোগ প্রতিরোধ:
১. রেসভেরাট্রল: যৌগটি রক্তনালীর আস্তরণের ক্ষতি রোধ করে রক্ত জমাট বাঁধা কমায় এবং খারাপ কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে ভূমিকা পালন করে। যা হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি হ্রাস করতে গুরুত্বপূর্ণ অবদান রাখে।
২. দীর্ঘায়ু ও বার্ধক্য প্রতিরোধ: রেসভেরাট্রল মূলত অ্যান্টি-এজিং বা বার্ধক্য প্রতিরোধী বৈশিষ্ট্যের জন্য পরিচিত, এটি কোষের অক্সিডেটিভ স্ট্রেস হ্রাস করে কোষের ক্ষতি রোধ করে এবং দীর্ঘায়ু লাভে সহায়তা করে থাকে।
৩. মস্তিস্কের স্বাস্থ্য: লাল আঙুরের অ্যান্টিঅক্সিডেন্ট মস্তিষ্কের রক্ত প্রবাহ উন্নত করে থাকে এবং জ্ঞানীয় কার্যকারিতা ও স্মৃতিশক্তিকে সুরক্ষায় ভূমিকা রাখে।
সবুজ আঙুরের উপকারিতা:
ভিটামিন কে: সবুজ আঙুরে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন কে উপাদান থাকে, যা আপনার রক্ত জমাট বাঁধা এবং হাড়ের স্বাস্থ্য বজায় রাখতে সহায়তা করে।
কোয়ারসেটিন: সবুজ আঙুরে কোয়ারসেটিন নামক উপাদান রয়েছে, যা প্রদাহবিরোধী এবং অ্যালার্জি প্রতিরোধী বৈশিষ্ট্যযুক্ত।
এছাড়া, লাল আঙুর রেসভেরাট্রলের মতো শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টের জন্য কিছুটা বেশি স্বাস্থ্যকর হতে পারে। বিশেষ করে হৃদযন্ত্র ও বার্ধক্য প্রতিরোধের ক্ষেত্রে কিছুটা এগিয়ে রাখা যায় এই আঙুরকে।
তবে পুষ্টিবিদদের মতে, যেকোনো ধরনের আঙুরই স্বাস্থ্যকর খাবারের অংশ। এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হচ্ছে, আপনি যে ধরনের আঙুর বেশি পছন্দ করেন, তা নিয়মিত পরিমাণ মতো খেতে হবে এবং সঙ্গে অন্যান্য ফল ও সবজিও রাখতে হবে খাদ্যতালিকায়।
এই বিভাগের আরও খবর
রোজা রাখার মানসিক স্বাস্থ্য উপকারিতা
রোজা রাখার মানসিক স্বাস্থ্য উপকারিতা
ওজন নিয়ন্ত্রণের সেরা উপায় হতে পারে হালুয়া, পুষ্টিবিদের পরামর্শ
ওজন নিয়ন্ত্রণের সেরা উপায় হতে পারে হালুয়া, পুষ্টিবিদের পরামর্শ
সকালে খালি পেটে কালোজিরার ৮ উপকারিতা
সকালে খালি পেটে কালোজিরার ৮ উপকারিতা
ঘর থেকে শুরু করে রান্নাঘর, প্লাস্টিকের ব্যবহার নিয়ে ক্যানসার বিশেষজ্ঞের পরামর্শ
ঘর থেকে শুরু করে রান্নাঘর, প্লাস্টিকের ব্যবহার নিয়ে ক্যানসার বিশেষজ্ঞের পরামর্শ
এক কাপ ডালিমে পেতে পারেন যেসব উপকারিতা
এক কাপ ডালিমে পেতে পারেন যেসব উপকারিতা
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কালোজিরা যেভাবে সহায়তা করে
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কালোজিরা যেভাবে সহায়তা করে
লাল না সবুজ, কোন রঙের আঙুরে উপকারিতা বেশি
লাল না সবুজ, কোন রঙের আঙুরে উপকারিতা বেশি
বিশ্ব জুড়ে ভয়াবহ ঝুঁকিতে মানবস্বাস্থ্য, বাড়ছে বন্ধ্যাত্ব
বিশ্ব জুড়ে ভয়াবহ ঝুঁকিতে মানবস্বাস্থ্য, বাড়ছে বন্ধ্যাত্ব
শীতে বারবার চা-কফি পানেই বড় বিপদের ঝুঁকি, সতর্ক করলেন বিশেষজ্ঞ চিকিৎসকরা
শীতে বারবার চা-কফি পানেই বড় বিপদের ঝুঁকি, সতর্ক করলেন বিশেষজ্ঞ চিকিৎসকরা
রস করে নাকি কেটে- কীভাবে আমলকী খেলে বেশি উপকার
রস করে নাকি কেটে- কীভাবে আমলকী খেলে বেশি উপকার
শীতকালেই কেন পিঠা খাওয়া হয়
শীতকালেই কেন পিঠা খাওয়া হয়
প্রাকৃতিকভাবে লিভার পরিষ্কার করবেন যেভাবে
প্রাকৃতিকভাবে লিভার পরিষ্কার করবেন যেভাবে

